দুই-তিন দিন ঘর থেকে বের হননি বৃদ্ধা, অর্ধগলিত মরদেহ উদ্ধার
Why this classification
The article reports the discovery of a half‑rotted body of a 70‑year‑old woman murdered in a house in Rajshahi; this concrete recent homicide meets the criteria for a violent incident.
Killed
1
Injured
0
Summary
রোববার রাত ১২টার দিকে রাজশাহীর কেদুর মোড়ের বেলী ভিলা বাড়ি থেকে ৭০ বছর বয়সী বেলী রানীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় দুই‑তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দুই-তিন দিন ঘর থেকে বের হননি বৃদ্ধা, অর্ধগলিত মরদেহ উদ্ধার
এই ভবন থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে রাতে স্থানীয়রা জড়ো হয়েছেন বাড়িটির সামনে। কেদুর মোড়, রাজশাহী, ১১ সেপ্টেম্বরছবি : শফিকুল ইসলাম রাজশাহী নগরের একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। গত দুই-তিন দিন তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। ওই বাড়ির ভাড়াটে মো. মারুফ বলেন, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এর পর থেকে তাঁর কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। তাঁরা ভেবেছিলেন, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। পুলিশ জানিয়েছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মরদেহ উদ্ধারঅপরাধরাজশাহীরাজশাহী বিভাগহত্যা
