ফোনে বাসা থেকে ডেকে নিয়ে বিন্তিকে খুন করা হয়: পুলিশ

AI-classifiedconfidence 95%

Why this classification

A man stabbed a 9th-grade schoolgirl to death on Wednesday night in Hazaribagh after she distanced herself from him and he suspected her of seeing someone else. Police arrested him on Thursday and recovered the knife and his blood-stained clothes, so this is a real, recent, fatal attack in Bangladesh.

Reported by:SamakalSingle source
25/02/26•Charkaghata area, Hazaribagh

Killed

1

Injured

0

Summary

ঢাকার হাজারীবাগের চরকঘাটা এলাকায় (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টায় প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ সিয়াম হোসেন ইমন ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে হত্যা করে। পুলিশ বৃহস্পতিবার কলাবাগান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Other actors

সিয়াম হোসেন ইমন (accused, former schoolmate of the victim)শাহরিয়ার শারমিন বিন্তি (victim, 9th grade student)বিল্লাল হোসেন (victim's father, complainant)মাসুদ আলম (Deputy Commissioner, Ramna Division, DMP)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 27/02/26open original ↗

ফোনে বাসা থেকে ডেকে নিয়ে বিন্তিকে খুন করা হয়: পুলিশ

হাজারীবাগে হত্যাকাণ্ড ফোনে বাসা থেকে ডেকে নিয়ে বিন্তিকে খুন করা হয়: পুলিশ ছবি: সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১০ হাজারীবাগের চরকঘাটা এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে মোবাইল ফোনে বাসা থেকে বাইরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে মিন্টোরোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত বুধবার রাত সাড়ে ৯টায় হাজারীবাগের চরকঘাটা এলাকায় চাকু দিয়ে শারমিনকে এলোপাতারি আঘাত করে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, শারমিন বিন্তি হাজারীবাগ থানার রায়ের বাজার হাই স্কুলে ৯ম শ্রেণির ছাত্রী ছিল। সিয়ামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শারমিন ও সিয়াম একই স্কুলে পড়তেন। সেসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে শারমিন প্রেমের সম্পর্ক রাখতে অপারগতা প্রকাশ করেন। সিয়ামের সঙ্গে মেয়েটি যোগাযোগ কমিয়ে দেন। এতে সিয়ামের ধারণা, শারমিন অন্য কোনো ছেলের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। তিনি জানান, বুধবার রাতে সিয়াম মোটরসাইকেলে হাজারীবাগের চরকঘাটা এলাকায় মেয়েটির বাসার কাছে যান। তাকে ফোনে বাসা থেকে ডেকে নিয়ে রাস্তায় পাশাপাশি হাঁটছিলেন তারা। অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কেনো জড়িয়েছে এসব বিষয় জিজ্ঞাসা করেন সিয়াম। এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে সিয়াম চাকু দিয়ে পেছন থেকে মেয়েটিকে এলোপাতারি আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় শারমিন চিৎকার করে একটি বাসার মধ্যে গিয়ে আশ্রয় নেন। তখনও সিয়াম চাকু নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। লোকজন ছুটে আসলে তিনি মোটরসাইকেলে পালিয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপকমিশনার মাসুদ আলম বলেন, সিয়ামের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক পরে না থাকলেও তাদের মধ্যে হয়ত মাঝেমধ্যে কথা হতো। যে কারণে বুধবার সিয়াম ফোন করলে বিন্তি বাসা থেকে বাইরে আসেন। সিয়াম দাবি করেন, তিনি শারমিনকে প্রথমে বোঝানোর চেষ্টা করেন। কিন্ত তার কথা কর্ণপাত না করায় বিন্তিকে হত্যা করেছেন তিনি। বুধবার রাত সাড়ে ৯টায় শারমিনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সিকদার মেডিকেল হাসাপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযক্ত সিয়ামের অবস্থান শনাক্ত করে গতকাল সকালে তাকে গ্রেপ্তার করে। - বিষয় : - হাজারীবাগ - ছুরিকাঘাতে হত্যা - পুলিশ