শিক্ষকের ওপর হামলা শিক্ষার্থীদের বিক্ষোভ
Why this classification
Two masked men beat the acting headmaster of a Sonargaon girls' high school on Tuesday afternoon, causing bleeding injuries. The article's main focus is a student protest, but it reports this concrete physical attack, which is a valid violent incident within the recent window.
Killed
0
Injured
1
Summary
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বিকেলে মুখে মাস্ক পরা দুই যুবক কিল-ঘুসি মেরে রক্তাক্ত জখম করে। এর প্রতিবাদে ১৪ জানুয়ারি ২০২৬ শতাধিক শিক্ষার্থী উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিক্ষকের ওপর হামলা শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষকের ওপর হামলা শিক্ষার্থীদের বিক্ষোভ সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সমকাল সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ০৮:২৫ | প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শতাধিক শিক্ষার্থী। গতকাল বুধবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করে। সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ওপর মঙ্গলবার বিকেলে দুর্বৃত্তরা হামলা করে। ওইদিন দত্তপাড়া এলাকায় দুই যুবক মুখে মাস্ক লাগিয়ে মোস্তাফিজুর রহমানকে কিল-ঘুসি দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে বাড়ি পৌঁছে দেন। গতকাল শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে তাদের অভিযোগ শোনেন এবং একটি স্মারকলিপি গ্রহণ করেন। তারা শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ ওঠে। পরে তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমান উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত তাঁর পক্ষে রায় দিলে তিনি ফের বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দুজনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন। হামলায় আহত সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, একটি মহল সাবেক প্রধান শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে আমার ওপর হামলা করে। কাউকে চিনতে না পারায় থানায় মামলা বা অভিযোগ দিইনি। অন্যদিকে, প্রধান শিক্ষক মতিউর রহমান হামলার ঘটনায় কিছুই জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, শিক্ষকের ওপর হামলা খুবই দুঃখজনক। তিনি বলেন, আদালতের রায়ে ফিরে এসে যোগদান করেছি। মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উষ্কে দিয়ে ফের আমাকে বের করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁর ইউএনও আসিফ আল জিনাত বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - বিক্ষোভ
