যশোরে মানববন্ধন গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ

AI-classifiedconfidence 94%

Why this classification

প্রবন্ধে ২২ জুলাই যশোরে মানববন্ধন সংগঠিত করে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মিছিলের শেষে তার কুশপুত্তলিকা দাহের ঘটনা বর্ণিত হয়েছে, যা শারীরিক সংঘর্ষ না থাকলেও ধ্বংসাত্মক (অ্যারসন) কাজের অন্তর্ভুক্ত, তাই এটি প্রাসঙ্গিক সহিংসতা হিসেবে স্বীকৃত এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে।

Reported by:Dhaka PostSingle source
22/07/26•দড়াটানা চৌরাস্তা মোড়

Killed

0

Injured

0

Summary

২২ জুলাই যশোরে মানববন্ধন সংগঠিত করে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের শেষে তার কুশপুত্তলিকা দাহ করে। কোনো শারীরিক ক্ষতি বা আহতের রিপোর্ট নেই।

AI analysis

Category

Political Violence

Confidence

94% · severity 3

Other actors

গাজী নজরুল ইসলামফেরদৌসী বেগমরাশেদা রহমানশামসুন নাহার পান্না

Affected infrastructure

কুশপুত্তলিকা (symbolic doll)

Tags

Rally ViolenceArson

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 23/07/26open original ↗

যশোরে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারীঘটিত কেলেঙ্কারি এবং সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন, মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে সচেতন নারী সমাজ। বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের দড়াটানা চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা যেভাবে বাড়ছে, তা চরম উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে অভিযুক্ত এমপি এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, রাশেদা রহমান, শামসুন নাহার পান্নাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। রেজওয়ান বাপ্পী/এসএইচএ