ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী
Why this classification
This incident was classified as criminal violence in Barishal. Parties reported: Ahnaf Ahmed (Examinee), Barisal University Security Staff. Reported casualties: 0 killed and 4 injured. Reported by 1 source.
Killed
0
Injured
4
Summary
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থী আহনাফ আহমেদের হামলায় ৪ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ২০২৩ সালের ১০ এপ্রিল পরীক্ষা চলাকালীন পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এই হামলার ঘটনা ঘটে এবং পরবর্তীতে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের কারণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে ওই শিক্ষার্থীকে আটকের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারীকে মারধর করে গুরুতর আহত করেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। অপরদিকে তাঁর মারধরে আহতেরা হলেন—বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন, উজ্জ্বল। আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান জানান, বহিষ্কারের পর ওই পরীক্ষার্থী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের মারধর শুরু করে। বাধা দিতে গেলে তিনি হামলার শিকার হন। তাঁর নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে তিনি ৪ জন স্টাফকে মারধর করেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
