মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, ২০টি বাড়িতে ভাঙচুর
Why this classification
This incident was classified as political violence in Magura. Parties reported: BNP. Reported casualties: 0 killed and 6 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
6
Summary
মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত এবং ২০টি বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে ঘটে।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 6
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
হত্যাকাণ্ডের জের / বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ২০, বাড়িতে ভাঙচুর ও লুটপাট
সারাদেশ হত্যাকাণ্ডের জের বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ২০, বাড়িতে ভাঙচুর ও লুটপাট × ছবি- সমকাল মাগুরা প্রতিনিধি প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৩:৪৮ - অ + মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামে আধিপত্য বিস্তার ও আগের এক হত্যাকাণ্ডের জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং একই ইউনিয়ন বিএনপির নেতা আসাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ১৭ জুলাই প্রতিপক্ষের হামলায় সিরাজুল গ্রুপের সমর্থক অমিরুল মোল্লা নিহত হন। গত সোমবার রাতে সিরাজুল ইসলাম সমর্থিত ইমদাদুল হোসেন লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদ গ্রুপের সমর্থকরা তাঁর ওপর হামলা চালিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে আহতদের মধ্যে আকুল, হাসিব, রহমত, আলম, আমিরুল, মনিরুল, রাশেদ, সোহেল এবং ওয়াসিমকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ অলি মিয়া জানান, দুই পক্ষ গ্রামবাসীর সংঘর্ষের পর সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্বের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। তবে পূর্বে নিহত আমিরুল ইসলামকে উভয় পক্ষই নিজেদের সমর্থক বলে দাবি করছে। বিষয় : হামলা মামলা ভাংচুর আরও পড়ুন ১০ মাস ধরে শহীদ বেদিতে চলছে পাঠদান ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ অনৈতিক সুবিধায় ‘ভৌতিক’ চালকলে সরকারি বরাদ্দ বৃষ্টিতে ভিজে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান পুলিশের সর্বশেষ তিনবার বন্ধ হওয়া নারী বাস ফের চালু ঢাকা শহর বাসযোগ্য করতে ৭ সুপারিশ উদার মার্জিন বিধিমালার পরও ষষ্ঠ দিনে দর পতন জ্বালানি সংকট রপ্তানি খাতের বড় সমস্যা ১০ মাস ধরে শহীদ বেদিতে চলছে পাঠদান ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ অনৈতিক সুবিধায় ‘ভৌতিক’ চালকলে সরকারি বরাদ্দ বৃষ্টিতে ভিজে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান পুলিশের আরও পড়ুন ×
মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২০টি বাড়িঘরে ভাঙচুর-লুটপাট
সারাদেশ মাগুরা মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২০টি বাড়িঘরে ভাঙচুর-লুটপাট জেলা প্রতিনিধি মাগুরা ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪ অ+ অ- মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী ও একই ওয়ার্ড বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওহাব মণ্ডলের সমর্থকদের হামলার শিকার হন। তাকে মারধরের ঘটনার জেরে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি দুটি লাটা গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করে। আটকদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের স্থানীয় রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতোয়ার রহমান ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছিন জামান/এসএইচএ
