সীতাকুণ্ডে এলপিজি বহনকারী গাড়ি লুটের চেষ্টা, চালক আহত

AI-classifiedconfidence 85%

Why this classification

Robbers attacked the driver of an LPG-carrying truck on the Dhaka-Chattogram highway, cutting his wrist tendons and seriously injuring him. They also attacked the assistant and stole cash and mobile phones, and the incident occurred on Sunday night, within the recent window.

Reported by:SamakalSingle source
24/05/26•বাড়বকুণ্ড, সীতাকুণ্ড

Killed

0

Injured

2

Summary

গত রোববার (২৪ মে ২০২৬) গভীর রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ টন এলপিজিবাহী একটি গাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা চালক জেবুল হকের হাতের কব্জির রগ কেটে গুরুতর আহত করে এবং সহকারীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

চালক জেবুল হক (৫০)গাড়ির সহকারীডাকাত দল (অজ্ঞাতপরিচয়)মো. ফরিদ উদ্দিন, ট্রান্সপোর্ট কর্মকর্তা, আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল কারখানামো. খায়েরুদ্দীন, উপ-পরিদর্শক (এসআই), সীতাকুণ্ড মডেল থানা

Affected infrastructure

এলপিজি গ্যাসবাহী গাড়িনগদ টাকামোবাইল ফোন

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/05/26open original ↗

সীতাকুণ্ডে এলপিজি বহনকারী গাড়ি লুটের চেষ্টা, চালক আহত

সীতাকুণ্ডে এলপিজি বহনকারী গাড়ি লুটের চেষ্টা, চালক আহত এলপিজি গ্যাস বহনকারী গাড়ি। ছবি: সমকাল সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:৩০ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১২:৩১ চট্টগ্রামের সীতাকুণ্ডে এলপিজি গ্যাস বহনকারী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা চালকের হাতের কব্জির ওপরের রগ কেটে তাকে গুরুতর আহত করে এবং সহকারীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুট করে নেয়। আহত চালকের নাম জেবুল হক (৫০)। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহকারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গাড়িটি (চট্ট মেট্রো ঢ-৬১-০১৯৩) কুমিল্লা থেকে ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে সীতাকুণ্ডের শীতলপুর কারখানার দিকে যাচ্ছিল। আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল কারখানার ট্রান্সপোর্ট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, গাড়িতে থাকা গ্যাসের বাজারমূল্য ২১ লাখ টাকার বেশি। ঘটনার খবর পেয়ে তারা গাড়ি, চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়েরুদ্দীন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে দেখে এসেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান। - বিষয় : - চট্টগ্রাম - সীতাকুণ্ড - এলপিজি গ্যাস