জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষক দম্পতির থানায় জিডি

AI-classifiedconfidence 90%

Why this classification

প্রতিবেদনে একটি নির্দিষ্ট সহিংস ঘটনার বর্ণনা রয়েছে—শিক্ষক দম্পতিকে চাঁদা দাবি করে মারধর ও স্কুল থেকে তাড়িয়ে দেওয়া—যা গত ১৪ দিনের মধ্যে ঘটেছে এবং এতে হামলাকারীদের নামও উল্লেখ আছে, তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য হয়েছে।

Reported by:JugantorSingle source
07/06/26•বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

Killed

0

Injured

0

Summary

রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক শিক্ষক দম্পতিকে মারধর ও স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় তারা থানায় জিডি করেছেন। গত ৭ জুন এ ঘটনা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Teachers

Other actors

হাসানুজ্জামানশারমিন সুলতানাশফিউল আলম শিবলীমোজাম্মেল হকজয়নাল আবেদিনমুকুল হোসেনমাসুদ রানা

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Teachers

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 18/06/26open original ↗

জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষক দম্পতির থানায় জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষক দম্পতির থানায় জিডি Advertisement বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০৫ পিএম রাজশাহীর বাগমারায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক শিক্ষক দম্পতি। বৃহস্পতিবার (১৮ জুন) বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান নিজের এবং স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচজনের নাম উল্লেখ করে জিডিটি করেন। জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা সম্প্রতি উভয় পরিবারের সম্মতিক্রমে বিয়ে করেন। কিন্তু তারা গোপনে বিয়ে করেছেন- এমন অভিযোগ তুলে এলাকার কয়েকজন বখাটে ওই শিক্ষক দম্পতির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ৭ জুন সকালে তারা স্কুলে গেলে স্কুলপাড়ার বাসিন্দা শফিউল আলম শিবলী, মোজাম্মেল হক, জয়নাল আবেদিন, মুকুল হোসেন ও মাসুদ রানাসহ ১০-১২ জন তাদের শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে স্কুল থেকে তাড়িয়ে দেন। চাঁদা না দেওয়া পর্যন্ত তাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। অব্যাহত হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী শিক্ষক দম্পতি বর্তমানে স্কুলে যেতে পারছেন না। এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ওই শিক্ষক-শিক্ষিকা যেহেতু বৈধভাবে বিয়ে করেছেন, কাজেই তাদের স্কুলে আসতে কেউ বাধা দিতে পারে না। জিডির পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।