ঝিকরগাছায় বাঁশবাগানে যুবকের লাশ
Why this classification
This report describes one specific murder: a 35-year-old man's body was found in a bamboo grove in Jhikargachha, Jessore, with deep sharp-weapon wounds to the head. The police believe he was hacked to death the night after he left home, so it qualifies as a violent killing reported within the recent window.
Killed
1
Injured
0
Summary
যশোরের ঝিকরগাছার কীর্তিপুরে যশোর-বেনাপোল মহাসড়কসংলগ্ন একটি বাঁশবাগান থেকে ৩৫ বছর বয়সী মিম নামের এক যুবকের মাথায় ধারালো অস্ত্রের কোপের দাগসহ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে বাড়ি থেকে বের হওয়া মিমকে বুধবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা, এবং মিমের স্ত্রীর দাবি তার বন্ধুদের সঙ্গে বিরোধ ছিল।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বাড়ির পাশের বাঁশবাগানে মিলল যুবকের লাশ
যশোরের ঝিকরগাছায় বাঁশবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু হুরাইরা মিম (২৬) পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন তার বাড়ির পাশের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন কীর্তিপুরের নয়নঝিলে এদিন ভোরে বাঁশবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের মামাতো ভাই মারুফ হোসেন জানান, মশিউরের দুই ছেলের মধ্যে মিম বড়। তার ২টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একজনের বয়স মাত্র ২১ দিন। তিনি আরও জানান, মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে বেকার ছিল মিম। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। রেজওয়ান বাপ্পী/আরকে
ঝিকরগাছায় বাঁশবাগানে যুবকের লাশ
ঝিকরগাছায় বাঁশবাগানে যুবকের লাশ Advertisement যশোর ব্যুরো প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কসংলগ্ন কীর্তিপুরের এক বাঁশবাগান থেকে মিম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভিকটিমের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বুধবার বিকালে বাড়ি থেকে বের হন মিম। বাঁশবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, লাশের মাথায় ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিমকে কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়ি যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। নিলা আরও জানান, ‘মিমের বন্ধুদের সাথে তার বিরোধ ছিল। এই হত্যাকাণ্ডে তারা জড়িত থাকতে পারে।’
