বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৭

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent physical clash in Lohagara, Narail, where a group armed with machetes, iron rods and sticks attacked people at a school meeting and injured seven. The event is a concrete incident within the 14-day window, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
06/06/26•কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগড়া পৌরসভা

Killed

0

Injured

7

Summary

নড়াইলের লোহাগড়ার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সভায় ৬ জুন (শনিবার) 'দাতা সদস্য' পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। অভিযোগ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবের সমাজদারের নেতৃত্বে ১০-১২ জন রামদা, হকিস্টিক ও লোহার রড নিয়ে হামলা চালান এবং থানায় মামলা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জাবের সমাজদার (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য)মিথিলা সাহা (প্রধান শিক্ষক)জাহাঙ্গীর শেখ (মামলার বাদী)অজিত কুমার রায় (ইন্সপেক্টর, তদন্ত, লোহাগড়া থানা)

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 7

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 06/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 07/06/26open original ↗

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৭

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৭ প্রতীকী ছবি লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১২:২৫ নড়াইলের লোহাগড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মিথিলা সাহার সভাপতিত্বে আয়োজিত ওই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ‘দাতা সদস্য’ পদে নাম প্রস্তাবকে কেন্দ্র করে উপস্থিত দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগে বলা হয়েছে, কচুবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবের সমাজদারের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সভাস্থলে হামলা চালান। এ সময় একই গ্রামের সাবিদ শেখ, আব্দুল্লাহ শেখ (অপু), হারুন মোল্যা, কবির হোসেন ও দিলীপ সমাদ্দারসহ কয়েকজনকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। সংঘর্ষ থামাতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় কচুবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর শেখ বাদী হয়ে শনিবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।