রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

AI-classifiedconfidence 92%

Why this classification

A Jubo Dal leader was severely beaten by a rickshaw puller while trying to stop a fare dispute and died on the way to Dhaka, so this is a concrete, recent fatal assault. It is classified as violence because it involved a physical attack resulting in death, with one other person injured.

Reported by:JugantorSingle source
05/03/26•রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে, সাবরেজিস্ট্রার মসজিদের বিপরীতে তরমুজের আড়ত

Killed

1

Injured

1

Summary

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া নিয়ে দুই রিকশাচালকের ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হন যুবদল নেতা বিল্লাল মিশরী, পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে তরমুজের আড়তে, এবং এর প্রতিবাদে যুবদল নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 7

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

রহমান (শাহ আলমের ছেলে, রিকশাচালক)বিল্লাল মিশরী (কেরোয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি)কবির মহুরী

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 06/03/26open original ↗

রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু Advertisement রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া নিয়ে ঝগড়ায় লিপ্ত দুই রিকশাচালককে থামাতে গিয়ে মারধরের শিকার যুবদল নেতা বিল্লাল মিশরীর মৃত্যু হয়েছে। এ সময় কবির মহুরী নামে আরেকজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাবরেজিস্ট্রার মসজিদের বিপরীতে তরমুজের আড়তে মারধরের ঘটনাটি ঘটে। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে যুবদল নেতাকর্মীরা বিকাল সাড়ে চারটায় ওই মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। বিল্লাল মিশরী রায়পুরের কেরোয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। পরিবারের অভিযোগ, বিল্লাল ওই আড়তে তরমুজ কিনতে আসেন। এ সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির শাহ আলমের ছেলে রিকশাচালক রহমান ভাড়া নিয়ে আরেক রিকশাচালককে মারধর করে। এ সময় বিল্লাল ও কবির থামাতে যান। এতে হিতে বিপরীত হয়। রহমান আরও উত্তেজিত হয়ে বিল্লালকে বেদম মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।