গরুর মাংসের মাঝে রোস্টের আবদার, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ৩
Why this classification
The article reports a physical clash that caused three injuries, meeting the definition of violence and occurring on 5 June 2026 in Bangladesh, so it is classified as a violence incident.
Killed
0
Injured
3
Summary
৫ জুন বাউফল, দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিবাহে মুরগির রোস্টের জন্য বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ফলে কনেপক্ষের তিনজন আহত হয়। আহতদের স্থানীয়রা নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
96% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
গরুর মাংসের মাঝে রোস্টের আবদার, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ৩
পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তার নামে বর ও কনের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বড় ও কনেপক্ষের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কনেপক্ষের বাড়িতে বরযাত্রী যান বরপক্ষ। তাদের আপ্যায়নে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় বর পক্ষের অতিথি আলম প্যাদা খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার কাছে আরও একটি অতিরিক্ত মুরগির রোস্ট চান। গরুর মাংস পরিবেশনের এমন সময়ে রোস্টের আবদারে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কনেপক্ষের তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন। কনের মামা বাবলু আকন বলেন, আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে, আলম প্যাদা প্রথমে হামলা করে এরপরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে বরপক্ষের কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানি না। তবে, খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ
দুই শিশুর খেলাকে কেন্দ্র করে বিরোধ, দফায় দফায় সংঘর্ষে আহত ১০
প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ এএম Advertisement দুই শিশুর খেলাকে কেন্দ্র করে বিরোধ, দফায় দফায় সংঘর্ষে আহত ১০ Advertisement পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:০৯ পিএম আরও পড়ুন Advertisement পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে দুই শিশুর খেলাধুলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে টানা কয়েক দিন ধরে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন দুপুরে দুই শিশুর খেলাধুলার একপর্যায়ে একজন শিশুকে নৌকা থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর কয়েক দিন ধরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পালটা হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে- সংঘর্ষের জেরে শনিবার কয়েকটি বসতঘরে লুটপাট চালানো হয় এবং একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। সর্বশেষ ৯ জুন রাতে একটি কুঁড়েঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে একটি গরু পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় পৃথক মামলা দায়ের করেছে। পুলিশ একটি পক্ষের পাঁচজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুই শিশুর খেলাধুলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। উভয়পক্ষের মামলা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। Advertisement Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement
