ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারলেন বাইকচালক
Why this classification
A motorcycle rider physically attacked a police officer at a filling station in Naogaon, tearing his uniform and punching and kicking him after he was asked to move his bike during a traffic jam. The officer received first aid, and the attacker was arrested and charged, so this is a real physical assault on a person.
Killed
0
Injured
1
Summary
নওগাঁর নিয়ামতপুরে ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) দুপুরে গাবতলির একটি ফিলিং স্টেশনে যানজট নিরসনে মোটরসাইকেল সরাতে বললে চালক দেলোয়ার হোসেন এএসআই সিদ্দিকুর রহমানের ওপর চড়াও হয়ে তার ইউনিফর্ম ছিঁড়ে কিল-ঘুষি মারেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং থানায় মামলা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারলেন বাইকচালক
ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারলেন বাইকচালক Advertisement নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের ওপর চড়াও, পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা ও সরকারি কাজে বাধা দেওয়ার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে বুধবার পেট্রল ও অকটেন বিতরণের সময় নিয়ামতপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করছিল। এ সময় দেলোয়ার হোসেন মূল রাস্তায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান মোটরসাইকেল আরোহীকে তার মোটরসাইকেলটি সরিয়ে নিতে অনুরোধ করেন। এতে দেলোয়ার রাগান্বিত হয়ে তার মোটরসাইকেল সরাবেন না বলে অনড় থাকেন। যানজট বাড়তে থাকায় পুলিশ সদস্য দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও পুলিশ সদস্যের ওপর চড়াও হয়ে পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং কিল-ঘুসি মারতে থাকে। পরিস্থিতির আকস্মিকতায় তেল নিতে আসা অন্যান্য মোটরসাইকেল চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করেন। এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালনে যানজট নিরসনের সাহায্যার্থে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। এ সময় দেলোয়ার উত্তেজিত হয়ে আমার ওপর চড়াও হন। এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা ও আসামিকে গ্রেফতার করা হয়েছে।
