পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

A specific act of sabotage occurred: someone deliberately poisoned the canal of a leased fish farm on the night of 29 May, killing fish worth about Tk 3 lakh. The owner says this followed failed attempts to take over the farm, including earlier embankment cutting and threats, so it counts as a destructive act. No people were hurt, and the attackers are unidentified.

Reported by:Dhaka PostSingle source
29/05/26•Majhiara-Kharerdanga Beel, Tala Upazila

Killed

0

Injured

0

Summary

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে ২০২৬ সালের ২৯ মে (শুক্রবার) রাতে একটি মাছের ঘেরের ক্যানেলে বিষ প্রয়োগ করা হয়, যাতে প্রায় ৩ লাখ টাকার মাছ মারা যায়। ঘের মালিক গাজী কামরুল ইসলাম পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে দায়ী করে তালা থানায় লিখিত অভিযোগ করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Gazi Kamrul Islam (fish enclosure lessee and complainant)Acting OC (Investigation) Sakhawat Hossain, Tala Police StationUnidentified rivals (former enmity)

Affected infrastructure

Fish enclosure (ghera) canalFish stock worth approx. Tk 3 lakh

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 31/05/26open original ↗

পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ঘের মালিক। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী ঘের মালিক গাজী কামরুল ইসলাম জানান, মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে ৬০ বিঘা জমি ছয় বছরের জন্য লিজ নিয়ে তিনি মাছের ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে দুই বছর অতিবাহিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘেরটি দখলের চেষ্টা করে আসছিলেন। তার দাবি, ঘের দখলে ব্যর্থ হয়ে শুক্রবার (২৯ মে) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরের ক্যানেলে বিষ প্রয়োগ করে। এতে ক্যানেলে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তিনি এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। গাজী কামরুল ইসলামের অভিযোগ, এর আগেও একই প্রতিপক্ষ ঘেরের বেড়িবাঁধ কেটে ক্ষতিসাধন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইব্রাহিম খলিল/এমটিআই