বেপরোয়া গতির ট্রাকচাপায় ৭ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত
Why this classification
A crowd beat the truck driver and his helper after the truck hit several pedestrians, and the driver died from the beating while the truck was also vandalised. Although the initial crash was an accident, the deadly mob assault and property damage that followed are concrete acts of violence.
Killed
1
Injured
9
Summary
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির একটি ট্রাক অন্তত সাতজন পথচারীকে আহত করার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ট্রাকচালক মো. হান্নান (৪৫) নিহত হন। ঘটনাটি ঘটে ১ মে ২০২৬ (শুক্রবার) রাতে, এতে ট্রাকের হেলপারসহ আরও দুজন গুরুতর আহত হন এবং ট্রাকটি ভাঙচুর করা হয়।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 9
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বেপরোয়া গতির ট্রাকচাপায় ৭ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক অন্তত সাতজন পথচারীকে আহত করেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মো. হান্নান (৪৫) নামে ওই ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকের সহকারী আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১ মে) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হান্নানের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে। আহতরা হলেন- হেলপার নাঈম (২২), তার বাড়ি সালথা উপজেলার সোনাখোলা গ্রামে এবং আল-আমিনসহ (২৫) আরও কয়েকজন। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার বালিয়া গট্টি এলাকা থেকে আসা একটি ট্রাক অত্যন্ত দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ট্রাকটি এর আগে রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় অন্তত সাতজন পথচারী আহত হন। পরে ট্রাকটি নগরকান্দার তালমার বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে পিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। একই সঙ্গে ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। তালমা ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুল ইসলাম জানান, সালথার দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই ট্রাকটি নতুন হাটখোলা বাজারের একটি দোকানে আঘাত করে। পরে উত্তেজিত জনতা ট্রাকচালকসহ তিনজনকে পিটুনি দিলে চালক নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামাদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চালকসহ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক হান্নানকে মৃত ঘোষণা করেন। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নগরকান্দা থানার ওসি রাসুল সামাদানি আজাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটি বিভিন্নস্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বেপরোয়া গতির ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত সাতজন পথচারী আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সমগ্র ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জহির হোসেন/আরকে
নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত Advertisement ফরিদপুর ব্যুরো ও নগরকান্দা প্রতিনিধি প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:০৪ পিএম একই সময় ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হান্নানের (৪৫) বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সালথা উপজেলার সোনাখোলা গ্রামের মো. নাঈম (২২) এবং কাগদী এলাকার মো. আল-আমিন (২৫)। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। পথে ট্রাকটি একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা বাজারে পৌঁছে ‘মুন্সী স্টোর’ নামের একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ জনতা ট্রাকটির গতিরোধ করে চালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। একই সময় ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন আহত হন, তবে অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালকসহ তিনজনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যেখানে চালক মারা যান। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।
