ঠাকুরগাঁওয়ে রাত ৯টা পর্যন্ত অফিস খোলাকে কেন্দ্র করে ছাত্রদল-গণঅধিকার পরিষদের সংঘর্ষ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident from 7 April 2026 in which BNP's student wing (Chhatra Dal) attacked members of Gono Odhikar Parishad at the Ranishankail upazila PIO office in Thakurgaon. At least two people, including leaders from both sides, were injured with head wounds and other injuries, and police intervened to restore calm.

Reported by:JugantorSingle source
07/04/26•রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়

Killed

0

Injured

2

Summary

২০২৬ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পিআইও কার্যালয়ে সরকারি নির্দেশ অমান্য করে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রাখা নিয়ে ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। হাতাহাতিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও উপজেলা ছাত্রদলের কলেজ কমিটির সভাপতি আতিক আহত হয়েছেন, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Gono Odhikar Parishad

Other actors

Mamunur Rashid Mamun (Vice-President, Central Chhatra Odhikar Parishad, Gono Odhikar Parishad)Atiq (College Committee President, Ranishankail Upazila Chhatra Dal)Md. Nurunnabi Sarkar (PIO, Ranishankail)Amanullah Al Bari (OC, Ranishankail Police Station)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Gono Odhikar Parishad

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/04/26open original ↗

ঠাকুরগাঁওয়ে রাত ৯টা পর্যন্ত অফিস খোলাকে কেন্দ্র করে ছাত্রদল-গণঅধিকার পরিষদের সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে রাত ৯টা পর্যন্ত অফিস খোলাকে কেন্দ্র করে ছাত্রদল-গণঅধিকার পরিষদের সংঘর্ষ Advertisement ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ এএম সরকারি নির্দেশ অমান্য করে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রাখাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রদল-গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের কলেজ কমিটির সভাপতি আতিক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী বিকেল ৪টায় অফিস বন্ধ হওয়ার কথা থাকলেও পিআইও মো. নুরুন্নবী সরকার রাত ৯টা পর্যন্ত কার্যালয় খোলা রাখেন। বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় অফিস খোলা রাখার কারণ জানতে চাইলে পিআইও এবং তার কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে অফিসের কর্মচারীরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। ঘটনাটি জানাজানি হলে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। একপর্যায়ে আটকে পড়া নেতাকর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নেতার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। আহত গণঅধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, সরকারি নিয়মের তোয়াক্কা না করে রাতে কেন অফিস খোলা রাখা হয়েছে, তা জানতে চাওয়ায় আমাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। আমাদের কক্ষে আটকে রেখে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পিআইও মো. নুরুন্নবী সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের স্থানীয় নেতাদের কোনো বক্তব্য মেলেনি। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আটকে পড়াদের উদ্ধার করে। হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।