প্রেমিকের হাত ধরে পালানোর ১৫ দিনেই লাশ হলো কিশোরী
Why this classification
প্রবন্ধে কিশোরীর মৃত্যুর ঘটনা বর্ণনা করা হয়েছে, যা হিংসাত্মক (হত্যা) এবং বাংলাদেশে ঘটেছে, তাই এটি হিংসা হিসেবে স্বীকৃত।
Killed
1
Injured
0
Summary
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ১৫ দিনের সম্পর্কের পর কিশোরী আসিফা আক্তার রহস্যজনকভাবে মারা গেছেন। প্রেমিক ইমরান হোসেন পালিয়ে গেছেন, তাই হত্যার নাকি আত্মহত্যার সন্দেহ রয়ে গেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রেমিকের হাত ধরে পালানোর ১৫ দিনেই লাশ হলো কিশোরী
প্রেমিকের হাত ধরে পালানোর ১৫ দিনেই লাশ হলো কিশোরী Advertisement হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে বাপের বাড়ি ছাড়ার মাত্র ১৫ দিনের মাথায় হাটহাজারীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আসিফা আক্তার ফটিকছড়ির ভূজপুর থানাধীন হেঁয়াকো গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের পশ্চিম মির্জাপুর মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক ইমরান হোসেন পলাতক রয়েছে। ইমরান চাঁদের গাড়ির হেলপার এবং হাটহাজারীর কাটিরহাট এলাকার বাসিন্দা। ইমরানের পরিবারের দেওয়া তথ্যমতে, প্রায় দেড় মাস আগে মোবাইলে আসিফার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক পর আসিফা বাড়ি ছেড়ে ইমরানের পরিবারের সঙ্গে তাদের সরকারহাটের বাসায় এসে থাকতে শুরু করে। ইমরানের মা নাসিমা আক্তার জানান, আসিফা তাদের বাসায় চলে এলেও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের আইনি কাজ সম্পন্ন হয়নি। তবে আসিফার খালার সঙ্গে মোবাইলে তাদের যোগাযোগ ছিল। তার দাবি, শুক্রবার সন্ধ্যায় পরিবারের অজান্তে আসিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, ঘটনার পর প্রেমিক ইমরান পালিয়ে যাওয়ায় এটি হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে রহস্য তৈরি হয়েছে। ওসি মো. জাহিদুর রহমান জানান, ওই কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
