লক্ষ্মীপুরে ১৪ বছর বয়সী বড় ভাইকে মেরে ফেলল ১০ বছর বয়সী ছোট ভাই

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a physical attack with a knife that caused a death, occurring on 8 July 2026 in Noakhali, Bangladesh. This meets the definition of relevant violence and falls within the 14‑day recency window, so it is classified as a violent incident.

Reported by:Dhaka PostSingle source
08/07/26•দিলশাদপুর গ্রাম

Killed

1

Injured

0

Summary

৮ জুলাই পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে ১০ বছর বয়সী বাবু তার ১৪ বছর বয়সী বড় ভাই আল-আমিনকে ছুরি দিয়ে গলা আঘাত করে, পরে হাসপাতালে মৃত্যুবরণ করে। ঘটনায় বাবুই আক্রমণকারী এবং শিকার।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

বাবু (১০ বছর)আল-আমিন (১৪ বছর)জাফর আহমেদ

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 09/07/26open original ↗

লক্ষ্মীপুরে ১৪ বছর বয়সী বড় ভাইকে মেরে ফেলল ১০ বছর বয়সী ছোট ভাই

পোষা পাখি মরে যাওয়া নিয়ে কান্না করছিল ১০ বছর বয়সী ছোট ভাই বাবু। বারবার বলার পরও কান্না না থামানোয় বাবুকে মারধর করে তার ১৪ বছর বয়সী বড় ভাই আল-আমিন। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ছুরি এনে বড় ভাইয়ের বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুর একটি পোষা পাখি ছিল। ওই পাখিটি বুধবার সকালে বিড়াল কামড়ে মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে তার বুকে আঘাত করে। পরে আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদ শাকিল/এমটিআই