কটিয়াদীতে বিএনপি ও যুবদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
Why this classification
A physical clash occurred on 2 June 2026 at Banagram Bazar in Kotiadi, Kishoreganj, in which supporters of two BNP-affiliated leaders attacked each other with local weapons and bricks. Several people were injured and police intervened, so this is a concrete, recent violent incident.
Killed
0
Injured
3
Summary
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম বাজারে ২ জুন ২০২৬ বিকেলে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতির সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কটিয়াদীতে বিএনপি ও যুবদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
কটিয়াদীতে বিএনপি ও যুবদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ Advertisement কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৯ পিএম কিশোরগঞ্জের কটিয়াদীতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম ধুলাদিয়া ইউনিয়নে একটি সমাবেশ শেষে বনগ্রাম বাজারে আসার কথা ছিল। তবে তিনি বনগ্রামে না এসে কর্মসূচি শেষ করে অন্যত্র চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সংসদ সদস্যের সামনে মুঞ্জুরুল হক পিন্টু ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি জানান, এ ঘটনার প্রতিবাদ জানালে পরবর্তীতে এমপি চলে যাওয়ার পর পিন্টুর নেতৃত্বে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি নিজেসহ বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে মুঞ্জুরুল হক পিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি যাতে আরও বিস্তৃত না হয়, সেজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি ও যুবদলের দুইপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
