সুন্দরবনে জিম্মি করতে না পেরে জলদস্যুদের গুলি

AI-classifiedconfidence 90%

Why this classification

Pirates from the Nana Bhai Bahini gang shot fisherman Atiyar Gazi in the waist on 7 April 2026 in the Sundarbans while attempting to take fishermen hostage for ransom. This is a concrete, recent shooting attack with one person injured.

Reported by:SamakalSingle source
07/04/26•কলাগাছিয়া মুল্লেরদুনে এলাকা, সুন্দরবন (কলাগাছিয়া টহল ফাঁড়ি সংলগ্ন)

Killed

0

Injured

1

Summary

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লেরদুনে এলাকায় ৭ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) জলদস্যুদের গুলিতে জেলে আতিয়ার গাজী (৬০) কোমরে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Nana Bhai Bahini

Victim side

Locals

Other actors

Atiyar Gazi (60), fisherman, shot in the waistKabir Hossain, fellow fisherman and brother-in-law of the victimMasum Billah, victim's sonShakir Hossain, emergency department staff, Shyamnagar Upazila Health ComplexMoshiur Rahman, Assistant Forest Conservator, Satkhira RangeNana Bhai Bahini pirates (four to five attackers)

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Nana Bhai Bahini

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 08/04/26open original ↗

সুন্দরবনে জিম্মি করতে না পেরে জলদস্যুদের গুলি

সুন্দরবনে জিম্মি করতে না পেরে জলদস্যুদের গুলি সুন্দরবনে জলদস্যুদের গুলিতে আহত জেলে আতিয়ার গাজী সমকাল শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৭:৫০ | প্রিন্ট সংস্করণ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আতিয়ার গাজী নামের এক জেলেকে জলদস্যুরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি সংলগ্ন মুল্লেরদুনে এলাকায় এ ঘটনা ঘটে। আতিয়ার গাজী (৬০) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। কোমরে গুলিবিদ্ধ হওয়া আহত আতিয়ারকে নিয়ে দ্রুত নৌকা চালিয়ে লোকালয়ে ফিরে আসেন সহযোগী জেলে কবির হোসেন। শুরুতে আতিয়ারকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  জানা যায়. কাঁকড়া শিকারের জন্য আতিয়ার ও তাঁর সহযোগী কবির প্রায় ১০ দিন আগে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যান। মঙ্গলবার সকালে বাড়িতে ফেরার পথে তারা জলদস্যুদের কবলে পড়েন। জেলে কবির জানান, আতিয়ার ও তিনি সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক। প্রায় ১০ দিন কাঁকড়া শিকার করে বুধবার তারা লোকালয়ের উদ্দেশে রওনা দেন। কলাগাছিয়া মুল্লেরদুনে এলাকায় পৌঁছানোর পর বনের কিনারা থেকে জলদস্যুরা তাদের ডাক দিয়েছিল। কিন্তু নৌকা চালানোর কাজে ব্যস্ত থাকার পাশাপাশি ঝোড়ো বাতাসের কারণে জলদস্যুদের ডাক শুনতে না পেয়ে আতিয়ার নৌকা চালিয়ে যেতে থাকেন। এ সময়ে হঠাৎ গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সামনেই নৌকার মধ্যে লুটিয়ে পড়েন আতিয়ার গাজী। একই সময়ে পেছনের দিকে তাকিয়ে তারা দেখতে পান চার-পাঁচ জলদস্যু চিৎকার করে তাদের ডাকছে এবং নৌকা বনের কিনারে নেওয়ার নির্দেশ দিচ্ছে। এ সময় তিনি বৈঠা হাতে নিয়ে দ্রুত নৌকা চালিয়ে লোকালয়ের দিকে চলে আসেন। আতিয়ার গাজীর ছেলে মাসুম বিল্লাহ জানান, কলাগাছিয়া এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে নানা ভাই বাহিনী নামের জলদস্যুরা বেশ কয়েকজন জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে। অন্যান্য জেলেদের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন, নানা ভাই বাহিনী তাঁর বাবা ও মামাকে জিম্মি করার চেষ্টা করেছিল। তিনি জানান, ঘটনার সময় নদীতে ভাটা চলাকালে তাদের নৌকা উজানে লোকালয়ে ফিরছিল। এ সময় জলদস্যুদের নৌকা বনে ওঠানো থাকায় তাঁর বাবা ও মামা জলদস্যুদের হাতে জিম্মি হওয়া থেকে রেহাই পেলেও গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁর বাবা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ কর্মরত শাকির হোসেন জানান, জলদস্যুদের গুলি আতিয়ার গাজীর কোমরের মধ্যে প্রবেশ করেছে। ঝুঁকি থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, গুলিবিদ্ধ হওয়ার পর আতিয়ারকে দ্রুত উদ্ধার করে বন বিভাগ কর্মীরা হাসপাতালে পাঠান। বিষয়টি কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।    - বিষয় : - আহত