পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭
Why this classification
A group armed with sticks and local weapons attacked police while they were taking an arrested suspect to the station in Mymensingh, injuring five officers and snatching the suspect back. This is a concrete physical attack on police on Tuesday, 13 January 2026, and it is therefore classified as violence.
Killed
0
Injured
5
Summary
ময়মনসিংহ নগরীর দিগারকান্দা ফিশারি মোড়ে এক আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে আরিফুল ইসলামের বাবা সাগর আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন, এবং পরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ প্রতীকী ছবি নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ১৪:১৬ ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফিরে আসার পথে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করে আসামিও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর দিগারকান্দা এলাকার রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। বর্তমানে ভুক্তভোগী রাসেল ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুলকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে থানায় ফেরার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মূল আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়। পরবর্তীতে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। হামলায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি চার সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে থানা-পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি আরিফুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
