গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ

AI-classifiedconfidence 85%

Why this classification

A cocktail bomb was thrown by unknown attackers into the compound of the Ansar Battalion headquarters in Gopalganj on the night of 30 January 2026. No one was hurt, but it caused panic, and it is a concrete, recent explosion event within Bangladesh.

Reported by:SamakalSingle source
30/01/26•বেদগ্রাম, আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর

Killed

0

Injured

0

Summary

২০২৬ সালের ৩০ জানুয়ারি (শুক্রবার) রাত প্রায় ১০টায় গোপালগঞ্জের বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের কম্পাউন্ডে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাটির তদন্ত চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Law Enforcement

Other actors

দুর্বৃত্তরাতাসকিন আরা (পরিচালক, আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, বেদগ্রাম)মো. সারোয়ার হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, গোপালগঞ্জ)

Affected infrastructure

আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের কম্পাউন্ড

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 01/02/26open original ↗

গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৮:১১ গোপালগঞ্জে আনসার-ব্যাটালিয়ান সদর দপ্তরের কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ৫ দিনে ৩টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ২ আনসার-ব্যাটালিয়নের ওই দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো স্কচটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এসময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পরিচালক তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি বা কেউ হতাহত হয়নি। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাত পৌঁনে ১০টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারি রাত পৌঁনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন। এসব ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে ওই কর্মকর্তা আরও জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে। - বিষয় : - গোপালগঞ্জ - ককটেল - ককটেল বিস্ফোরণ