পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি একটি সুনির্দিষ্ট সহিংস অপরাধ, যেখানে দুর্বৃত্তরা একজন যুবককে গলা কেটে হত্যা করেছে। এটি ১৪ দিনের মধ্যে ঘটেছে এবং বাংলাদেশে সংঘটিত হয়েছে, তাই এটি সহিংসতার ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:JugantorSamakalDhaka PostCorroborated · 3 sources
05/10/26•বড়মহাজিদপুর গ্রাম, ধানখেত

Killed

1

Injured

0

Summary

রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে ভ্যানচালক বিপুল চন্দ্র বর্মনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বগুড়ার শাজাহানপুরে নবজাতকের লাশ, কক্সবাজারের উখিয়ায় হানিফের ঝুলন্ত লাশ এবং গাজীপুরের কালিয়াকৈরে তহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

বিপুল চন্দ্র বর্মন (নিহত ভ্যানচালক)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 06/10/26open original ↗

পীরগঞ্জে ধানখেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

পীরগঞ্জে ধানখেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার ফাইল ছবি পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৬:১১ রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্র বর্মন উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্র বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানখেতে বিপুলের মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলের পাশে একটি চার্জার ভ্যানও পড়ে থাকতে দেখা যায়। ধানখেতের কয়েকটি স্থানে ধানগাছ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে বিপুলের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে রাত ১টার দিকে পীরগঞ্জ থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। - বিষয় : - মরদেহ উদ্ধার - গলাকেটে হত্যা - পীরগঞ্জ

Source 2: Dhaka Post · 14/05/26open original ↗

রিকশাচালককে কুপিয়ে হত্যা, ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় রিকশাচালক আরিফুল ইসলাম নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পদ থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরআগে, গত ১১ মে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাটকে দলীয় পদ থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে রিকশাচালক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এদের মধ্যে আসামি গোপাল ব্যানার্জিকে গত ১২ মে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপাল ব্যানার্জি ৩টি হত্যা মামলার ও মুজাহিদুল ইসলাম সম্রাট ৪টি হত্যা মামলার আসামি। মূলহোতা ফিরোজ শাহ ওরফে মার্ডার ফিরোজের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মে রংপুর আদালতে একটি মামলায় ‘মার্ডার ফিরোজ’ গ্যাং ও পাঠানপাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যরা হাজিরা দিতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’ এর নেতৃত্বে মমিনুল গ্রুপের ওপর হামলা চালানো হয়। এতে মমিনুলসহ কয়েকজন আহত হন। আদালত থেকে ফেরার পর ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে বদরগঞ্জে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে মমিনুলের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজ গ্যাংকে খুঁজতে থাকে। একই সময় ফিরোজ গ্যাংয়ের লোকেরাও মমিনুলের পক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে আম্বিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকা আরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় তার বাড়ি কোথায়। তিনি পাঠানপাড়া গ্রামের কথা বলতেই তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফুল ইসলাম (২৮) বদরগঞ্জ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। প্রয়োজনের তাগিদে কখনও কখনও রাজমিস্ত্রির কাজও করতেন। ঘটনার দিন রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের প্রধান ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গ্যাংয়ের সদস্য পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি, বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানিয়েছেন, আরিফুল ইসলাম হত্যা মামলায় এখন পর্যন্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ

Source 3: Jugantor · 07/10/26open original ↗

পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা কালিয়াকৈর শাহজাহানপুর উখিয়ায় তিন লাশ উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পীরগঞ্জে যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহজাহানপুরে ময়লার ভাগাড়ে পলিথিনে মিলল নবজাতকের লাশ। এছাড়া কালিয়াকৈর ও উখিয়ায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বড়মহাজিদপুর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল চন্দ্র বর্মন রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রেশম বিজাগারের তুঁতুবাগান এলাকা থেকে পলিব্যাগের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি আশিক ইকবাল জানান, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান ই মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। কক্সবাজারের উখিয়ায় নিজ বসতঘর থেকে হানিফ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হানিফ ওই এলাকার মো. আলী আহমদের ছেলে। জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগানো অবস্থায় হানিফকে দেখতে পান। পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকায় মঙ্গলবার তহিদুল ইসলাম (২২) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তহিদুল ইসলাম ওই এলাকার আবুল হোসেনের ছেলে। ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।