‘আমরা আতঙ্কে আছি, কখন আবার কী ঘটে’

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident involved armed individuals attempting to illegally occupy a residential house, demanding money, and vandalizing property, which constitutes a criminal act of violence and property destruction.

Reported by:SamakalProthom AloJugantorCorroborated · 3 sources
26/09/26•Shyamoli Housing, Adabor

Killed

0

Injured

0

Summary

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি বাড়িতে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা বাড়িটি দখল করার চেষ্টা করে এবং বাসিন্দাদের টাকা দাবি ও হুমকি দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Aminur RahmanMonir HossainKhorshed AlamZahidul Islam

Affected infrastructure

House gateWindows

Tags

Land DisputeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 28/09/26open original ↗

‘আমরা আতঙ্কে আছি, কখন আবার কী ঘটে’

‘আমরা আতঙ্কে আছি, কখন আবার কী ঘটে’ আদাবরে বাড়ি দখলের চেষ্টা রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় বাড়ির গেটে হামলা সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৭ ‘শনিবার সকালে ১৫ থেকে ২০ জন অস্ত্রসহ বাড়ির গেটে হামলা ও ক্যামেরা ভেঙে ফেলার পর থেকে আতঙ্কে আছি। কখন আবার কী ঘটে এই আশঙ্কায় বাজার-সদাই করতেও বের হতে ভয় পাচ্ছি।’ রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় ৪১/৪২ নম্বর বাড়ির মালিক আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন রোববার সমকালকে এসব কথা বলেন। শনিবার সকালে ওই বাড়িটি দখলচেষ্টার বর্ণনা করে মনির বলেন, যারা অস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল, তাদের মধ্যে তিন থেকে চারজন মুখোশ পরিহিত ছিল। তারা গেটের তালা ভাঙার চেষ্টা করে। কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে গেট কোপাতে থাকে। এক পর্যায়ে অনেক ভাড়াটিয়া নেমে আসেন। তখন হামলাকারীরা চলে যায়। মনির বলেন, হামলাকারীরা এসে বলছিল, টাকা দে। বাসা খালি কর। কীভাবে বাসায় থাকিস দেখাব। মাস দুয়েক আগেও একবার মোটরসাইকেলে কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। মনির বলেন, হামলার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর রোববার থানার ওসি এসেছিলেন। ডিবির লোকজন আসে। তারা আসার পর একটু সাহস পাচ্ছি। সিসি ফুটেজে দেখা যায়, জানালার কাচ ভাঙচুর করা হচ্ছে। ইটের টুকরা দিয়ে দোতলার আরও দুটি জানালার কাচ ভেঙে ফেলা হচ্ছে। বাড়ির ভেতরে ঢুকতে না পেরে পাঁচ মিনিটের মধ্যে ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আটতলা বাড়ির মালিক আমিনুর রহমান একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি অসুস্থ। ২০২৪ সালের ৫ আগস্টের পরও একবার বাড়িটি দখল করা হয়েছিল বলে জানিয়েছেন আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন। মনির হোসেন দাবি করেন, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করে নেন। পরে আদাবর থানায় একটি অভিযোগ দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। একপর্যায়ে আদালতে মামলা করেন। আদালত আদাবর থানাকে তদন্ত করতে বলেন। পরবর্তী সময়ে এই মামলা পিবিআই তদন্ত করে। গত ১২ মার্চ বাড়িটির দখল ফেরত পান তারা। ভুক্তভোগীরা বলছেন, ভাঙচুর চলাকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন। পুলিশ প্রায় তিন ঘণ্টা পর পৌনে ১০টার দিকে এসে পৌঁছায়। শনিবার বাড়িতে হামলার পর পুলিশ বাড়ির বিষয়ে একটি নোটিশ পাঠায়। এ বিষয়টি তাদের বিস্মিত করেছে। এ ছাড়া সম্প্রতি আদাবর থানার ওসি ওই বাড়ির সামনে হাজির হয়ে ভিডিও করেন। আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘আদাবরে বাড়ি দখল ও অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ ওসি বলেন, ‘পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেছে। কয়েক দিন আগে একটি অভিযোগ পাওয়ার পর আমি একা সেই বাড়ির সামনে গিয়ে তথ্য নিয়েছি। আমার পুলিশিং স্টাইল আলাদা। তদন্তের কাজে ওই বাড়ির সামনে গিয়ে ভিডিও করা হয়েছিল।’

Source 2: Jugantor · 04/07/26open original ↗

আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে বাদশার স্ত্রী স্মৃতি আক্তার বাদী হয়ে আদাবর থানায় এ মামলা করেন। এতে ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসাবে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে আদাবর থানা পুলিশ ৩ জন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪ ও র্যাব ২ জনকে আটক করেছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের মামলায় আসামি দেখানো হবে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। বিশ্বকাপ ফুটবল খেল দেখাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বুধবার রাতে রাজধানীর আদাবরে বিএনপির নবোদয় হাউজিং ইউনিটের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশারের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানা সূত্রে জানা যায়, মামলার আসামিরা হলেন-নিরব, পারভেজ, রিপন, সুমন, তাদের বাবা মজনু মিয়া এবং মাসুম, রবিন ও তাদের বাবা শহীদ।

Source 3: Prothom Alo · 27/09/26open original ↗

সন্ধ্যায় সারা দিনের খবর

By using this site, you agree to our Privacy Policy. OK বাংলাদেশ সন্ধ্যায় সারা দিনের খবর প্রথম আলো ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫১ ফলো করুন শুভসন্ধ্যা। রাজনীতি, জাতীয়, আইনশৃঙ্খলা, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে: ১ আদাবরে বাড়ি দখলের চেষ্টা: ‘বাসায় থাকিস, টাকা দিবি না’ বলেই ফটকে কোপানো শুরু হয় রাজধানীর আদাবরের বাড়িটির জানালার কাচ ভাঙচুর করেছে দুর্বৃত্তরাছবি: সংগৃহীত গতকাল শনিবার সকাল সাড়ে ৬টা। রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫-২০ জনের একটি দল হামলা চালায় রাজধানীর আদাবরের বাড়িটিতে। অভিযোগ, শ্যামলী হাউজিংয়ের আটতলা বাড়িটি দখল করার চেষ্টা চলছে। ভুক্তভোগীদের দাবি, ‘দলবল নিয়ে এসে দুর্বৃত্তরা প্রথমে বলে, টাকা দে। বাসায় থাকিস, টাকা দিবি না?’ এই কথা বলতে বলতে বাসার মূল ফটকে কোপানো শুরু করে। জানালার কাচ ভাঙচুর করে। বিস্তারিত পড়ুন: ২ হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে অ্যাথলেট ট্রেনারকে মেট্রোরেলে হেনস্তা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সকালে শরীরচর্চা শেষ করে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই প্রশিক্ষকের পোশাককে ‘অশালীন’ বলে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। বিস্তারিত পড়ুন: ৩ ‘গুলি করতে করতে নিউগিনি প্রপার্টিজে ঢোকে হামলাকারীরা’ রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছে। ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ছবি: তানভীর আহাম্মেদ রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাটের পর আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনায়ও হামলার অভিযোগ পাওয়া গেছে। নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা মো. পল্লব আলী বলেন, হামলাকারীরা পাঁচটি পিকআপে করে এসেছিল। বিস্তারিত পড়ুন: ৪ মুকেশ আম্বানির ছেলে অনন্তকে নিউক্যাসলের অধ্যাপক নিয়োগ, যে কারণে সমালোচনা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিফাইল ছবি: রয়টার্স ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের উত্তরাধিকারী অনন্ত আম্বানিকে টেকসই উন্নয়ন বিষয়ে অধ্যাপক নিয়োগ করেছে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়। তাঁকে ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এবং বন্য প্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এ পদ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন: ৫ ১৫ হাজারের পথে কোহলি, পথের ধারে টেন্ডুলকারের আরও কিছু রেকর্ড কোহলি ও টেন্ডুলকার যখন সতীর্থফাইল ছবি আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৫৯ রান দরকার তাঁর। সেই মাইলফলক হয়তো আজই ছুঁয়ে ফেলতে পারেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ তিরুবনন্তপুরমে মাঠে নামবে ভারত। বিস্তারিত পড়ুন: বাংলাদেশ থেকে আরও পড়ুন খেলাবিনোদনআইনশৃঙ্খলারাজনীতিসন্ধ্যার খবর নিয়ে আরও পড়ুন সন্ধ্যার খবর