কুমিল্লায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

AI-classifiedconfidence 88%

Why this classification

২ জুন কুমিল্লার হোমনায় জামায়াতের সভাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে হাতাহাতি হয় এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে; এটি সাম্প্রতিক, বাংলাদেশে সংঘটিত একটি সুনির্দিষ্ট সহিংস ঘটনা।

Reported by:Dhaka PostSingle source
02/06/26•Chanderchar Union BNP Office, Homna

Killed

0

Injured

0

Summary

কুমিল্লার হোমনায় চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে জামায়াতের সভা ঘিরে দুই পক্ষের হাতাহাতি হয় এবং পরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির ওপর হামলা ও অফিস ভাঙচরের অভিযোগ ওঠে। বিএনপি থানায় লিখিত অভিযোগ দিয়েছে; পুলিশ তদন্তের কথা জানিয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

88% · severity 4

Perpetrator side

Jamaat

Victim side

BNP

Other actors

Helal Uddin Sarkar (BNP leader, complainant)Md. Mohiuddin (Homna Upazila BNP president)Prof. Abdul Matin (Comilla North Jamaat Ameer)OC Thomas Barua (Homna Police Station)

Affected infrastructure

Chanderchar Union BNP office

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 04/06/26open original ↗

কুমিল্লায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

কুমিল্লার হোমনায় একটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে হোমনা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত সোমবার (২ জুন) বিকেলে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ জুন) হেলাল উদ্দিন সরকার নামের এক বিএনপি নেতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। স্থানীয়রা জানান, গত সোমবার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে একটি সভার আয়োজন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতারা অফিসের সামনে সভা না করার অনুরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, আমাদের দলীয় অফিসের সামনে জামায়াতে ইসলামীর নেতারা সভা করতে গেলে আমাদের নেতাকর্মীরা তাতে আপত্তি জানান। এরপরই জামায়াত নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অফিসটি ভাঙচুর করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আশা করছি প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনবে। কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আমরা কখনও হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না। যতটুকু শুনেছি একটি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। কিন্তু কারও ওপর হামলা করে দলীয় অফিস ভাঙচুর করেনি আমাদের নেতাকর্মীরা। এসব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ সঠিক তদন্ত করলে সব তথ্য বেরিয়ে আসবে। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরিফ আজগর/আরকে