বুকে বিদ্ধ চাকু বের করতে স্ত্রীর কাছে আকুতি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
Why this classification
This incident was classified as criminal violence in Rajbari. Parties reported: Jubo League. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা বা মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত কামরুল ফকির নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
গোয়ালন্দে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১
গোয়ালন্দে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১ প্রতীকী ছবি গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৭:৫৫ | আপডেট: ১০ মে ২০২৬ | ১৮:০১ রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা। এদিকে ঘটনার মূল হোতা আরেক যুবক পলাতক রয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের অভিযোগ, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে মূল অভিযুক্তের সঙ্গে কিশোরীর সুসম্পর্ক গড়ে উঠে। গত শনিবার রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ির বাইরে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর গোয়ালন্দ পৌর শহরের একটি পুকুরপাড়ে নিয়ে মূল অভিযুক্ত ও আটক হওয়া তার বন্ধু কিশোরীকে ধর্ষণ করে। ভুক্তভোগী স্কুলছাত্রী জানিয়েছেন, ঘটনার সময় বাধা দিলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়। এরপর রাত ১২টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগী কিশোরীকে তার বাড়ির কাছাকাছি পৌঁছে দিতে গেলে স্থানীয়রা তাদেরকে ধাওয়া দেয়। এ সময় মূল অভিযুক্ত যুবক পালাতে সক্ষম হলেও আরেকজনকে আটক করে তারা। সকালে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আটক যুবককে হেফাজতে নেয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার কিশোরীকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার মূলহোতা পলাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। - বিষয় : - রাজবাড়ী - স্কুলছাত্রী ধর্ষণ - পুলিশ
গোয়ালন্দে অভিযানে এসিল্যান্ডের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ফয়সাল শেখ জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের অপু শেখের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ আরও ১০/১২ জন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হিরোইন উদ্ধার করা হয়। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল ২৭ জুন সন্ধ্যায় র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করে। র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, গ্রেপ্তার ফয়সাল শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকায়। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মীর সামসুজ্জামান/আরকে
গোয়ালন্দে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ বৃদ্ধ গ্রেফতার
গোয়ালন্দে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ বৃদ্ধ গ্রেফতার Advertisement গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গোয়ালন্দে প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম মমিন মল্লিক। পুলিশ তাকে গ্রেফতার করেছে। নির্যাতিত শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি পাঠানো হয়। গত মঙ্গলবার উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, মমিন মল্লিক ওই শিশুটিকে ফুঁসলিয়ে তার বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির অস্বাভাবিক অবস্থা বুঝতে পেরে তার পরিবারের সদস্যরা ঘটনা জানতে চায়।
বুকে বিদ্ধ চাকু বের করতে স্ত্রীর কাছে আকুতি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিহত শরিফুল ইসলামের স্বজনদের আহাজারি। আজ শনিবার বেলা ১১টার দিকে গোয়ালন্দের কাজীপাড়ায়ছবি: প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে হিরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত জাবেদ শেখের ছেলে এবং গোয়ালন্দ পৌর যুবলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল। এ ঘটনায় অভিযুক্ত কামরুল ফকিরকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে শরিফুলের বুকে চাকু বিদ্ধ অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তাঁর স্ত্রী শামসুন্নাহার মুক্তা। তিনি বলেন, শরিফুল তখন চাকুটি বের করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চাকুটি বের করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে কামরুলের কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন শরিফুল। কয়েক কিস্তিতে কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে শরিফুল বাড়ি থেকে বের হলে তাঁর পথ রোধ করেন কামরুল। শরিফুলের চাচা ও স্থানীয় শিক্ষক রবিন নুরতাজ বলেন, বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কামরুল হাতে থাকা ধারালো চাকু দিয়ে শরিফুলের বুকে আঘাত করেন। পরে তিনি পালিয়ে যান। শরিফুল ইসলামছবি: সংগৃহীত স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত শরিফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড় থেকে কুমড়াকান্দি রেলব্রিজ পর্যন্ত এলাকায় মাদকের কারবার চলে। তাঁদের দাবি, শরিফুল ও আটক কামরুল—দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মাদকের টাকা নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন নিহতগোয়ালন্দরাজবাড়ীঅপরাধঢাকা বিভাগহত্যা
