জমি থেকে বঞ্চিত বাকপ্রতিবন্ধী

AI-classifiedconfidence 72%

Why this classification

The article reports a specific local dispute in which the family of a speech-impaired man alleges that their house was vandalised, their children were beaten, and road access was blocked by stepmother and stepbrothers. The accused denies the allegations, but the reported physical attacks and property damage qualify as a concrete violent incident, and no injury count is given.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
07/04/26•বিরাব

Killed

0

Injured

0

Summary

রূপগঞ্জের বিরাব এলাকায় সৎমা ও সৎভাইদের বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর পরিবারকে জমি থেকে বঞ্চিত করা, বসতঘর ভাঙচুর, সন্তানদের মারধর ও চলাচলে বাধার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আতাউর রহমান বলেছেন, জমি আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

72% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাবিনা বেগম (ভুক্তভোগী, বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী)শাহজাহান চৌধুরী (বাকপ্রতিবন্ধী)সোহান চৌধুরী (কলেজপড়ুয়া ছেলে)আতাউর রহমান (অভিযুক্ত)সৎমা ও সৎভাই (অভিযুক্ত)সহকারী কমিশনার (ভূমি) ফরিদ সোহানসহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম

Affected infrastructure

বসতঘররাস্তা (চলাচলে বাধা)

Tags

Land DisputeDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 08/04/26open original ↗

জমি থেকে বঞ্চিত বাকপ্রতিবন্ধী

জমি থেকে বঞ্চিত বাকপ্রতিবন্ধী রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:১৪ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১২:৪৬ | প্রিন্ট সংস্করণ রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকায় এক বাকপ্রতিবন্ধীর পরিবারকে জমি থেকে বঞ্চিত করার চেষ্টা এবং বসতঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সৎমা ও সৎভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সাবিনা বেগম বলেন, আমার স্বামী কথা বলতে পারেন না, সেই সুযোগ নিয়ে আমাদের ওপর প্রায়ই নির্যাতন করা হচ্ছে। আমার কলেজপড়ুয়া ছেলে সোহান চৌধুরীসহ তিন সন্তানকেও মারধর করা হয়েছে। আমাদের ঘর ভাঙচুর করা হয়েছে, এমনকি রাস্তা দিয়ে চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আতাউর রহমান। তিনি বলেন, শাহজাহান চৌধুরীর পাওনা জমি আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা অযথা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ সোহান বলেন, লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে জমি মেপে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - জমি বেদখল - বাকপ্রতিবন্ধী - রূপগঞ্জ

Source 2: Jugantor · 08/04/26open original ↗

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত ঠোঁটালিয়া গ্রামে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়ির পাশের অনেক ফলজ গাছ উপড়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলাকারীরা মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে সপরিবারে হত্যার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, ক্রয়কৃত জমি দখল নিতে গেলে এর আগেও হামলাকারীরা দুই দফা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, সোনারগাঁ পৌরসভার দরপত ঠোঁটালিয়া এলাকায় ৩২ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। এ জমি জোরপূর্বক দখলে নিতে পার্শ্ববর্তী দুলালপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ কামাল, আল আমিন, ইসমাইল, ইব্রাহিম ও তাদের লোকজন পাঁয়তারা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ও ৩ এপ্রিল দুই দফা মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককে জমি ছেড়ে দিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ ও জিডি করা হয়। থানায় জিডি ও অভিযোগ দায়ের করা নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার সকালে শাহ কামাল, আল আমিন, ইসমাইল ও ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে ও ভাঙচুর লুটপাট চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে ৭-৮টি লিচু গাছের চারা উপড়ে ফেলে। এ সময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে উপস্থিত ছিল না। এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম বলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আমাদের কিছু জায়গা দখল করে আছে। আমরা তাদের কয়েকবার বলেছি আমাদের জায়গা ছেড়ে দিতে। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। কোনো হুমকি বা বাড়িতে ভাঙচুর করা হয়নি। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, হামলায় ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।