বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

AI-classifiedconfidence 76%

Why this classification

This incident was classified as criminal violence in Rajshahi. Parties reported: Mojibur Rahman, Alam Mollah. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
10/04/26•Belgachi, Mohanpur

Killed

1

Injured

0

Summary

রাজশাহীর মোহনপুরে বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটির জেরে ভ্যানচালক আলম মোল্লাকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছেন এক যাত্রী। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

76% · severity 8

Parties involved

Mojibur RahmanAlam Mollah

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 10/04/26open original ↗

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

সারাদেশ রাজশাহী বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা নিজস্ব প্রতিবেদক রাজশাহী ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অ+ অ- রাজশাহীর মোহনপুরে বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালক আলম মোল্লাকে (৫৩) মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছেন মজিবুর রহমান নামের এক যাত্রী। বিজ্ঞাপন শুক্রবার (১০ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম একই এলাকার আশরাফ মোল্লার ছেলে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বেলগাছী গ্রামের মজিবুর রহমান (৫০) একই এলাকার ভ্যানচালক আলমকে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। আলম রাজি না হলে, এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে। তিনি আরও বলেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা মজিবুরকে বেলগাছি পাঠাগারে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ মজিবুরকে আটক করে। বিজ্ঞাপন পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহিনুল আশিক/আরকে

Source 2: Jugantor · 10/04/26open original ↗

ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা, যাত্রীকে গণপিটুনি

ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা, যাত্রীকে গণপিটুনি Advertisement রাজশাহী ব্যুরো প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে এক ভ্যানচালকের মাথা থেঁতলে দিয়ে তাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই যাত্রীকে গণপিটুনি দেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম মো. আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে (৫৫) আটক করেছে। তিনিও একই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মজিবর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করেন। এ সময় জনতার রোষানলে পড়ে দুজন পুলিশ সদস্যও সামান্য আহত হন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়। মোহনপুর থানার এসআই মোদাস্বের হোসেন খান জানান, আটক ব্যক্তি থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।