কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ
Why this classification
A 30-year-old man allegedly grabbed a 10th-grade schoolgirl from behind on her way home from coaching, forcibly touched her intimate areas, and fled when people came to her aid. This is a specific, recent physical sexual assault, which counts as violence even though no one was injured or killed.
Killed
0
Injured
0
Summary
কিশোরগঞ্জের কটিয়াদীতে (২৪ এপ্রিল ২০২৬) বিকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে কুমারহাটি গ্রামে সোলায়মান (৩০) নামে এক যুবক দশম শ্রেণির এক ছাত্রীকে জাপটে ধরে যৌন নিপীড়ন করে। চিৎকারে লোকজন এলে অভিযুক্ত পালিয়ে যায় এবং ভিকটিমের ভাই কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ
কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ Advertisement কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম কটিয়াদী মডেল থানা কিশোরগঞ্জের কটিয়াদীতে কোচিং থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সোলায়মান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকালে করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটেছে। সোলায়মান উপজেলার করগাঁও ইউনিয়নের পালোয়ান খাঁ হাটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে। ভিকটিম করগাঁও ইউনিয়নের একটি প্রাইভেট স্কুলের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে শনিবার কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, শুক্রবার বিকালে স্কুল থেকে কোচিং শেষে বাড়ি ফিরছিল স্কুলছাত্রী। বাড়ির সন্নিকটে আব্দুল কাদিরের ঘরের পেছনে নির্জন স্থানে একা পেয়ে অভিযুক্ত সোলায়মান তাকে পিছন দিক থেকে জাপটে ধরে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং যৌন নিপীড়ন করে। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত যুবক সোলায়মান পালিয়ে যায়। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সোলায়মানকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
