রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Rajshahi. Parties reported: Local Individuals. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaSingle source
22/03/26•Berabari Dighi Moar, Mohanpur

Killed

1

Injured

0

Summary

রাজশাহীর মোহনপুরে পূর্বশত্রুতার জেরে সাব্বির নামে এক যুবককে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ২০২৬ সালের ২২ মার্চ বিকেলে বেড়াবাড়ী দিঘির মোড় এলাকায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 8

Parties involved

Local Individuals

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 22/03/26open original ↗

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। বাবার নাম মো. আলমগীর। মরদেহটি রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার মরদেহের ময়নাতদন্ত হবে। মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে। সোমবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।