কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল
Why this classification
The article reports a destructive act of arson where two warehouses containing goods were burned down due to suspected intentional sabotage, meeting the criteria for violent incidents.
Killed
0
Injured
0
Summary
রংপুরের কাউনিয়ায় দালালহাট বাজার এলাকায় দুটি গুদামে আগুন লেগে ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ধারণা, শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে থাকতে পারে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল
রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদাম দুটির সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেন জানান, গুদাম থেকে কিছুটা দূরে দালালহাট সেতুর পাশে একটি দোকানঘরে তিনি মালামাল বিক্রি করছিলেন। দুপুর দেড়টার দিকে স্থানীয় এক পথচারী তাঁর ক্রোকারিজের গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পথচারীর চিৎকার শুনে তিনি ও বাজারের অন্য লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত পাশের গুদামেও ছড়িয়ে পড়ে। এতে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে যায়। নাজমুল হোসেন বলেন, দুপুর সোয়া একটার দিকে দুই কর্মচারী এক ক্রেতার জন্য গুদাম থেকে ক্রোকারিজের মালামাল দোকানে নিয়ে আসেন। এর কিছু সময় পরই আগুন লাগে। গুদামে বিদ্যুতের সংযোগ ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর ধারণা, শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে সিগারেট জ্বালিয়ে ভেতরে ফেলে দিতে পারে। বাজারের কয়েকজন দোকানদার জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই দুটি গুদামের মালামাল পুড়ে যায়। হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
