মতিঝিলে মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে গুলি, ছিনিয়ে নিল ১৭ হাজার ডলার

AI-classifiedconfidence 95%

Why this classification

ঘটনাটি ২০২৬ সালের ৭ জুন মতিঝিলে সংঘটিত একটি সশস্ত্র ছিনতাই, যেখানে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি সরাসরি সহিংস অপরাধের ঘটনা, তাই সহিংস ঘটনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:SamakalSingle source
07/06/26•Shapala Chattar Footover Bridge, Motijheel

Killed

0

Injured

1

Summary

রোববার বিকেলে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দুর্বৃত্তরা ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে ১৭ হাজার ডলার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Lokman Hossain (businessman, victim)Billal Hossain (victim's brother)OC Kamruzzaman Talukdar (Motijheel police)

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 07/06/26open original ↗

মতিঝিলে মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে গুলি, ছিনিয়ে নিল ১৭ হাজার ডলার

মতিঝিলে মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে গুলি, ছিনিয়ে নিল ১৭ হাজার ডলার প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:৩৮ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৯:৪২ রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে জনসম্মুখে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে অস্ত্রধারীরা। আজ রোববার বিকেল ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশে পথচারি ও দোকানিরা থাকলেও অস্ত্রের মুখে তারা প্রতিরোধ করার সাহস করেননি। গুলি করার পর লোকমানের কাছ থেকে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা মোটরসাইকেলে নটরডেম কলেজের দিকে চলে যায়। ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে লোকমান পুলিশকে জানিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা। গুলিবিদ্ধ লোকমানকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে কমিশনে ডলার কেনাবেচা করেন। একজন পুলিশ কর্মকর্তা জানান, ছিনতাই হওয়া অর্থ নিয়ে লোকমান দুই ধরণের তথ্য দিয়েছেন। একবার বলেছেন ১৭ হাজার ডলার এবং আরেকবার বলেছেন ২০ হাজার ডলার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লোকমান বক চত্বর থেকে অটোরিকশায় উঠে বিকেল ৩টার দিকে শাপলা চত্বরে নামেন। এ সময় তিনটি মোটরসাইকেল তার পাশে থামে। তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিল। পেছনের সিটে থাকা তিনজন নেমে লোকমানের কাছে থাকা টাকার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি বাধা দিলে দুইজন তাকে গুলি করে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা তিনটি মোটরসাইকেলে উঠে নটরডেম কলেজের দিকে পালিয়ে যায়। ছিনতাইকারীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় আশপাশে থাকা লোকজন এগিয়ে আসেনি। তারা চলে যাওয়ার পর খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থল যায়। মিনিট পাঁচেকের মধ্যে লোকমানের ভাই বিল্লাল হোসেন পৌঁছান সেখানে। রক্তাক্ত অবস্থায় লোকমানকে রিকশায় করে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লোকমান হাসপাতালে চিকিৎসাধীন। বিল্লাল হোসেন সমকালকে জানান, তার ভাইয়ের ডান হাত ও ডান পায়ে একটি করে গুলি লাগে। লোকমান বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি আরও জানান, লোকমান বিভিন্ন ব্যাংকে বিদেশি মুদ্রার ব্রোকারি করেন। মতিঝিল ব্যাংকপাড়ায় প্রতিদিন যাতায়াত করেন তিনি। যে কারণে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে বিদেশি মুদ্রা কেনাবেচার তথ্য ছিনতাইকারী চক্র আগে থেকেই জেনে থাকতে পারে। তারা হয়তো আগে থেকেই লোকমানকে অনুসরণ করেছে। লোকমানের বাসা শাজাহানপুরে। মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা দুটি গুলি ছোড়ে। জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভুক্তভোগীর পক্ষে কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেননি।