মঠবাড়িয়ায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
Why this classification
The article reports a specific violent incident in Pirojpur where two men, Abdur Rashid Bepari and Sagar Haldar, were found dead after being killed by unknown attackers, and police are investigating a double murder. The businessman Yusuf Pada is only reported missing and is not counted as a victim of violence.
Killed
2
Injured
0
Summary
পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে ৩০ মে রাতে আবদুর রশিদ বেপারী (৪৮) ও সাগর হাওলাদার (২৮) অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে, ৩১ মে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকার ব্যবসায়ী ইউসুফ প্যাদা (৪৫) একই সময়ে নিখোঁজ রয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মঠবাড়িয়ায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
মঠবাড়িয়ায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৩:৪৪ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৯:৩১ পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে একই ইউনিয়নের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে আরও এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ও নিখোঁজ হওয়া তিন ব্যক্তিই উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি মরদেহ করেছে। নিহত ব্যক্তিরা হলেন- আবদুর রশিদ বেপারী (৪৮) এবং সাগর হাওলাদার (২৮)। ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নেহালিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন একটি মক্তবের বারান্দা থেকে কৃষক আবদুর রশিদ বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রশিদের স্ত্রী পারভীন আক্তার (৩৫) জানান, তাঁর স্বামী আবদুর রশিদ গতকাল রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। রোববার সকালে ওই মক্তবের শিক্ষক ভোর ৫টার দিকে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। অপরদিকে, একই গ্রামে নিহত রশিদের বাড়ির দেড় কিলোমিটার দূরে সাগর হাওলাদারের (২৮) মরদেহ পাওয়া যায়। তিনি পেশায় একজন মোটরসাইকেলচালক ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির পেছনে লাশ ফেলে রেখে যায়। নিহত সাগরের মেজ ভাই রাজু (২৫) জানান, রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সাগরের বাড়ির সামনে এসে ডাক দেয়, ‘বাড়িতে কেউ আছেন?’ ডাক শুনে ছোট ভাইকে সাথে নিয়ে তিনি ঘরের বাইরে বের হন। বাইরে কাউকে না পেলেও খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা ঘরের পেছনে সাগরের মরদেহ পড়ে থাকতে দেখেন। অন্যদিকে, নিহত রশিদের বাড়ির ৫০০ গজ দূরে ওই এলাকা থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ইউসুফের স্ত্রী আমিনা বেগম (৩৪) জানান, গতকাল বিকেল ৪টার দিকে স্ত্রীর বাবার বাড়ি সোনাখালীতে থাকাকালে মোবাইলে ইউসুফের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ রয়েছে। এ বিষয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, ‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। একই সাথে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার এবং এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম তদন্তকাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’ মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি। উল্লেখ্য, এর আগে গত ২৪ মে দুপুরে উপজেলার ফুলঝুড়ি গ্রামে ইউসুফ শরীফ ও টিকিকাটা গ্রামের আবদুল কাইয়ুম নামের দুই যুবক খুন হয়েছেন। - বিষয় : - নিহত - মরদেহ উদ্ধার
মঠবাড়িয়ায় দুইজনের মরদেহ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে রোববার (৩১ মে) ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। অন্যদিকে একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে আমড়াগাছিয়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, দুটি মরদেহ পাওয়ার কথা জানতে পেরেছি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে কাদামাটি লাগানো ছিল। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, দুটি মরদেহ কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কাদামাটি মাখানো ছিল। এখন ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আরএআর
