নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

AI-classifiedconfidence 65%

Why this classification

The body of a man was found hanging inside a locked room in his home, and his family suspects he was murdered. Police have said the cause of death is still unclear and will be confirmed after the post-mortem, so this is included as a possible murder rather than a confirmed one.

Reported by:SamakalSingle source
23/02/26•Asannagar village, Kalidaspur Union, Alamdanga

Killed

1

Injured

0

Summary

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) তালাবদ্ধ একটি ঘর থেকে সুজন আলী (৩২) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা পরিকল্পিত হত্যার আশঙ্কা করেছেন, তবে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানাবে বলে জানিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

65% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Sujon Ali (32, deceased, day labourer)Mohabbat Ali (father, Freedom Fighter)Lima Khatun (wife)Limon (eldest son, found the body)Hasi Khatun (sister)Alamdanga Police Station OC Bani Israil

Affected infrastructure

Residential house room (locked from outside)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 23/02/26open original ↗

নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৪৯ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজ থাকার তিনদিন পর সুজন আলী (৩২) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে নিজ বাড়ির একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন আলী আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ও রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুজন আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শ্রমিকের কাজ করলেও পরিবারের খরচ বহন না করা নিয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। গত ৮ ফেব্রুয়ারি তিনি স্ত্রী লিমা খাতুনকে মারধর করে তিন সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে সুজনের বড় ছেলে লিমন বাবার খোঁজ নিতে বাড়িতে এসে ঘরের বাইরে তালা ঝুলতে দেখেন। পরে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় টিনের চালার ফাঁক দিয়ে উঁকি দিলে ভেতরে ঝুলন্ত অবস্থায় বাবার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের বড় বোন হাসি খাতুন অভিযোগ করেন, মাদকাসক্তির কারণে সুজনের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত এবং তিনি স্ত্রী-সন্তানদের মারধর করতেন। কয়েক সপ্তাহ আগে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ঘরের বাইরে তালা লাগানো ছিল। আত্মহত্যা হলে ঘর ভেতর থেকে বন্ধ থাকার কথা। তাই আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছি। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। - বিষয় : - চুয়াডাঙ্গা - আলমডাঙ্গা - মরদেহ উদ্ধার