বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

AI-classifiedconfidence 73%

Why this classification

[ { "justification": "This incident is classified as political violence due to a clash involving members of the same political party, specifically a ward BNP leader leading an attack on the home of a union Krishak Dal leader in Gohordi, Narayanganj, on August 14, 2026. The confrontation, stemming from a prior dispute, resulted in physical assaults that injured five people, including two women, alongside property vandalism and looting. The perpetrator and victim sides are not formally recorded beyond their party affiliations, and the exact perpetrator side remains unspecified in the facts. Two corroborating sources report this event." } ]

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
14/08/26•Gohordi, Mahmudpur Union

Killed

0

Injured

5

Summary

শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজারের গহরদী এলাকায় পূর্ববিরোধের জেরে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বাড়িতে ওয়ার্ড বিএনপি নেতার নেতৃত্বে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

73% · severity 6

Parties involved

BNP (Krishak Dal)BNP

Tags

Party ClashRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 14/08/26open original ↗

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন। এ ঘটনায় আহত লাকি ও রাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক দল নেতা বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহানের লোকজন আমার ভাই দেলোয়ারকে মারধর করে। এরপর তাকেই মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়। এ সুযোগে শুক্রবার বেলা ১১টায় মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর এবং স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় নারীসহ পাঁচজন আহত হন। বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Source 2: Prothom Alo · 14/08/26open original ↗

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

কৃষক দলনেতার বাড়িতে ভাঙচুরের সময় নছনছ করা বাড়ির আসবাবপত্র। শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গহরদী এলাকায়ছবি: প্রথম আলো নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জের ধরে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী এ হামলা চালান। হামলার সময় বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নেওয়ারও দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব বেলায়েত হোসেনের ভাই আমির হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেলায়েত বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে। গত মঙ্গলবার শাহজাহানের লোকজন তাঁর (বেলায়েত) ভাই দেলোয়ার হোসেনকে মারধর করেন। পরে দেলোয়ারকেই আসামি করে থানায় মামলা করা হয়। বেলায়েতের অভিযোগ, আজ তাঁদের বাড়িতে শাহজাহান শিকারীর নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় নারীসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে লাকি ও রাহিমা নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই।’ এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া আমির হোসেনের দাবি, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছেন। এ ছাড়া কাঠ ও স্টিলের আলমারি ভেঙে বিভিন্ন ঘর থেকে আনুমানিক ৩ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে গেছেন। তিনি বলেন, হামলার পরও অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন। তাঁরা আবারও হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিএনপিঢাকা বিভাগনারায়ণগঞ্জহামলাআহত