চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Why this classification
A 21-year-old married woman was found dead at her in-laws' house in Anwara, Chattogram, and her family alleges her husband strangled her and staged a suicide. The police say it looks like a suicide and are investigating, so the cause is disputed. The article gives the date as Saturday, 10 May, but 10 May 2026 is a Sunday; the reference date was used as the incident date.
Killed
1
Injured
0
Summary
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ হালিমা আক্তার মুন্নির (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামী মিজানুর রহমান তাকে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়েছেন, তবে পুলিশ আত্মহত্যার কথা জানিয়েছে এবং ময়নাতদন্ত ও তদন্ত চলছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
70% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামের নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী। শনিবার (১০ মে) উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা আক্তার মুন্নি রায়পুর এলাকার ইসহাকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বৈরইয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে হালিমা আক্তার মুন্নির মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী মিজানুর রহমান প্রথমে মুন্নিকে হত্যা করে পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখেন। তাদের দাবি, ঘটনাস্থলে মুন্নির পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এমআর/এমএন
বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে হত্যা
বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে হত্যা ফটিকছড়িতে মাথাবিহীন লাশ উদ্ধার Advertisement ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফটিকছড়িতে বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বেয়াই মো. সাফাকে আটক করা হয়েছে। নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও চার সন্তানের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। জানা যায়, শুক্রবার বিকালে লাকি আক্তার গবাদি পশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু ফিরে এলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু জায়গায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বাড়ি নিয়ে আসলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই উপজেলার একটি টিলা থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি রবিউল ইসলাম খান বলেন, বিকালে শিশুরা খেলা করার সময় টিলার ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
