মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে উত্তেজনা
Why this classification
A crowd in Saturia, Manikganj, angered by an alleged insult to the Prophet Muhammad (peace be upon him), surrounded the accused's home on Thursday night, 26 March 2026, and clashed with police. The report describes clashes, vandalism and attacks on police, and no deaths or injuries are reported.
Killed
0
Injured
0
Summary
মানিকগঞ্জের সাটুরিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে আবু সালেহ কিবরিয়া ইমনকে গ্রেফতারের পর ২০২৬ সালের ২৬ মার্চ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তেজিত জনতা তাকে বাড়িতে অবরুদ্ধ করে, এবং এ সময় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ইউএনও ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে ইমন ও তার বাবাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
AI analysis
Category
Communal / Religious Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে উত্তেজনা
মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে উত্তেজনা সাটুরিয়ায় গ্রেফতার ১ Advertisement সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাটুরিয়ার ফুকুরহাটি কান্দাপাড়া গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে আবু সালেহ কিবরিয়া ইমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কথোপকথনের একপর্যায়ে ইমন মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে উত্তেজিত জনতা তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের ওপর হামলা চালায় বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী ও সালাউদ্দিন রাব্বি উপস্থিত ছিলেন। পরে ইউএনও ইকবাল হোসেন ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে ইমন ও তার বাবা মিজানুর রহমান লিটনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে তার বাবাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
