চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

ঘটনাটি বরিশালে কিশোর গ্যাংয়ের চাঁদা-সংক্রান্ত হামলায় মাছ ব্যবসায়ী বাবু শিকদার নিহত হওয়ার সরাসরি সহিংস ঘটনা, তাই অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:Dhaka PostSingle source
15/05/26•পলাশপুর তিন রাস্তার মোড়, ৫ নম্বর ওয়ার্ড, বরিশাল

Killed

1

Injured

0

Summary

শুক্রবার ভোরে বরিশালের পলাশপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী বাবু শিকদার নিহত হন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পরিবারের অভিযোগ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Kishore Gang

Victim side

Fish Trader

Other actors

বাবু শিকদার (নিহত মাছ ব্যবসায়ী)মধু ওরফে টোকাই মধু (কিশোর গ্যাং নিয়ন্ত্রক)শহীদ ওরফে কালা শহীদ (আটক)মটু সিয়াম (আটক)রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকত (অভিযুক্ত)নাঈম হোসেন (নিহতের ভাই)সঞ্জিত চন্দ্র নাথ (কাউনিয়া থানার ওসি)

Tags

ExtortionMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Kishore Gang

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Fish Trader

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 15/05/26open original ↗

চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশাল নগরীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে একদল কিশোর বাবু শিকদারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতের ভাই নাঈম হোসেন বলেন, স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মধু, রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে, এর নেপথ্যে মাদকের বিষয়ও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসএইচএ