মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেফতার

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is classified as a violent crime involving physical torture and severe injury inflicted by a family member over a property dispute, meeting the criteria for violent incidents within the 14-day recency window in Bangladesh.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
07/06/26•Bostabor, Alampur Union, Dhamoirhat

Killed

0

Injured

1

Summary

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মাকে মারধর করে ধারালো চাকু দিয়ে ডান পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলে আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Parties involved

Locals

Other actors

আসাদুজ্জামান শামীমআনজুমান আরামোহাম্মদ তারিকুল ইসলাম

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 14/06/26open original ↗

সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে নির্যাতন, দুই ছেলে কারাগারে

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওযায় চাঁদ সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। চাঁদ সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার চাঁদ সুলতানা নামে ওই বৃদ্ধা মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করে দুই ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তার ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। গতকাল শনিবার আবারও বৃদ্ধাকে তার ছেলেরা মারধর করে বাড়িতে থেকে বের করে দিতে চায়। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলে। এরপর রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মনিরুল ইসলাম শামীম/এসএইচএ

Source 2: Jugantor · 26/06/26open original ↗

মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেফতার

মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেফতার Advertisement নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:০৩ পিএম মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে আসাদুজ্জামান শামীম গ্রেফতার। নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মা আনজুমান আরার (৬৭) সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মারধর করে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আসাদুজ্জামান শামীম (৩৭) ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। ওই সম্পত্তি জোরপূর্বক ছেলে আসাদুজ্জামান শামীম নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাকে চাপ সৃষ্টি করে আসছিলো। গত ৭ জুন শামীম তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আনজুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে গত ১৪ জুন তার ওপর আবার হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।   বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বস্তাবর গ্রাম থেকে আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিতামাতার প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।