মায়ের কবরে কাঁদল শিশু, ভিডিও ভাইরাল

AI-classifiedconfidence 85%

Why this classification

The article describes a specific case in which a stepmother physically and mentally abused a girl and tied her inside the house for two days, which is a physical attack within the home. The abuse is recent (reported on the reference date), and the incident took place in Lalmai Upazila, Comilla, Bangladesh.

Reported by:JugantorSingle source
24/03/26•Lalmai Upazila

Killed

0

Injured

1

Summary

কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মা আয়েশা আক্তারের দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার শিশু ছামিয়া আক্তার মায়ের কবরের পাশে কাঁদার ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি টানা দুদিন ঘরের ভেতরে বেঁধে রাখার ঘটনাও ঘটেছে, এবং উপজেলা প্রশাসন সৎ মাকে এক মাসের সতর্কতামূলক সময় দিয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Ayesha Akter (stepmother, accused)Shamia Akter (child victim)Umme Tahmina Mitu (UNO, Lalmai Upazila)Child's father (currently in Saudi Arabia)

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/03/26open original ↗

মায়ের কবরে কাঁদল শিশু, ভিডিও ভাইরাল

সৎ মায়ের নির্যাতন মায়ের কবরে কাঁদল শিশু, ভিডিও ভাইরাল Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের শিকার এক এতিম শিশু তার মায়ের কবরের পাশে বসে অঝোরে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হৃদয়বিদারক এ ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযুক্ত সৎ মা এবং শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎ মা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে মুচলেকা দেন। জানা গেছে, ছামিয়া আক্তারের মা প্রায় চার বছর আগে মারা যান। তার বাবা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে সৌদি আরবে। সৎ মা আয়েশা আক্তার ছামিয়াকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। সম্প্রতি টানা দুদিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতনের ঘটনাও ঘটেছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোরীটি তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলছে, আমারে কেন আপনার সঙ্গে নিয়ে গেলেন না। আম্মু গো আমি আসছি। আম্মু গো বের হও। আমারে নিয়ে যেতে পারেন নাই? কেন রেখে গেলেন? মা, আমাকে নিয়ে যাও।’ হৃদয়বিদারক এ দৃশ্য দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং জনমনে ব্যাপক সহানুভ‚তির সৃষ্টি হয়। ইউএনও উম্মে তাহমিনা মিতু গণমাধ্যমকে বলেন, শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।