শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল
Why this classification
This is a concrete physical attack in which a Swechchhasebak Dal (BNP wing) leader and his group severely beat a school teacher at Harta Bazar in Ujirpur, Barishal, on 14 February 2026 and took him into an unfinished building. One person was injured and locals rescued him, so it qualifies as a violent incident within the recent window.
Killed
0
Injured
1
Summary
বরিশালের উজিরপুরের হারতা বাজারে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে বেধড়ক পেটানো হয়। এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ছবি সামাজিক মাধ্যমে ছড়ানোর জেরে এ হামলার অভিযোগ উঠেছে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল
শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল ভিডিও থেকে নেওয়া বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৩৪ বরিশালের উজিরপুরে উত্তম কুমার নামে এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। আজ শনিবার বিকেলে উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজ বিকেলে উপজেলার হারতা বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে শিক্ষক উত্তমের ওপর এ হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, ‘ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা জানা নেই।’ অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী সাংবাদিকদের জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ - বিষয় : - বরিশাল - শিক্ষক - মারধর - স্বেচ্ছাসেবক দল
