দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি সীমান্তে সংঘটিত এবং এতে বিজিবি ও বিএসএফ জড়িত, যা রাষ্ট্রীয় সংস্থার মধ্যে সংঘর্ষ হিসেবে বিবেচিত। এটি রাজনৈতিক সহিংসতার আওতায় পড়ে।

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
25/06/26•রামকৃষ্ণপুর সীমান্ত

Killed

0

Injured

0

Summary

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ আলী আজগর নামে এক বাংলাদেশী নাগরিককে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করে। ঘটনাটি ২০২৬ সালের ২৫ জুন দুপুরে ঘটে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 2

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আলী আজগরবিজিবিবিএসএফ

Tags

Border IncidentPush-in

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 25/06/26open original ↗

দৌলতপুর সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে একজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুশইনে বাধা দেন এবং তাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়। ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। তাকে ভারতের মধুগাড়ি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়। কুষ্টিয়া বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধীনস্ত মধুগাড়ি ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ি সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশইনের চেষ্টা করে। এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্ত রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত স্থানীয় কৃষকরা পুশইনের চেষ্টা প্রতিহত করে তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আলী আজগরকে ফেরত নিয়ে গেছে। কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঢাকা পোস্টকে বলেন, আজ এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে ভারতের সীমানায় ফেরত পাঠায়। বর্তমানে বিএসএফ তাকে তাদের হেফাজতে নিয়ে গেছে। রবিউল আলম ইভান/এসএইচএ

Source 2: Jugantor · 25/06/26open original ↗

দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা

দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা Advertisement দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:১৩ পিএম ফাইল ছবি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আলী আজগর (৬৫) নামে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধিনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশইনের চেষ্টা করে।   এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তা প্রতিহত করে তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে। পুশইন হতে যাওয়া আলী আজগর বাংলাদেশের ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।