কালীগঞ্জে রাশেদ খানের সংবর্ধনা শেষে শ্রমিক দল নেতাকে মারধর

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a recent (within 14 days) beating of a labor party leader after a political event organized by BNP, meeting the criteria for political violence. No exclusion criteria apply.

Reported by:JugantorSingle source
30/07/26•নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠ

Killed

0

Injured

1

Summary

২০২৬-০৭-৩০ তারিখে ঝিনাইদাহের কালীগঞ্জে রাশেদ খানের সংবর্ধনা শেষে শ্রমিক দল নেতা মাসুদ রানা কে কয়েকজনের দ্বারা মারধর করা হয়। তিনি আহত হয়ে দৌড়ে স্থান ত্যাগ করেন।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Rashid KhanMasud RanaAshrafuzzaman LalaZillal Hossain

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/08/26open original ↗

কালীগঞ্জে রাশেদ খানের সংবর্ধনা শেষে শ্রমিক দল নেতাকে মারধর

কালীগঞ্জে রাশেদ খানের সংবর্ধনা শেষে শ্রমিক দল নেতাকে মারধর Advertisement কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাসুদ রানা নামে এক শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাসুদ ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। জানা গেছে, বৃহস্পতিবার সরকারি সফরে ঝিনাইদহ আসেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এদিন বিকালে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ভূষণ স্কুলসংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এরপর মঞ্চে শ্রমিক দল নেতা মাসুদ ও আশরাফুজ্জামান লালের মধ্যে ফ্যানের সুইচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৯টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা স্থান ত্যাগ করেন। এরপর রাত ১০টার দিকে মাসুদ অডিটোরিয়াম থেকে বাইরে বের হয়ে এলে তার ওপর কয়েকজন হামলা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূষণ স্কুলের সামনে কয়েকজন মাসুদকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারছে। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে স্থান ত্যাগ করেন। শ্রমিক দল নেতা মাসুদ বলেন, সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে আশরাফুজ্জামানের সঙ্গে ফ্যানের সুইচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে অতিথিরা চলে গেলে আমিও বাড়ি যাওয়ার উদ্দেশে বের হই। পরে আশরাফুজ্জামানসহ কয়েকজন আমাকে মারধর করে। বিষয়টি লিখিতভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানিয়েছি। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে জানতে আশরাফুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমরা একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করি। কাউকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।