দোহারে স্বামীর বাড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a family‑related murder by the husband, with no involvement of political parties or motives, therefore it is not classified as political violence.

Reported by:JugantorSingle source
18/07/26•শেখ হালিমের বাড়ি

Killed

1

Injured

0

Summary

দোহার উপজেলার শীর্ষে ১৮ বছর বয়সী আলেয়া আক্তার তার স্বামী মাসুম বেপারীর বাড়িতে গৃহবধূর মৃত্যুর শঙ্কা নিয়ে মৃত ঘোষিত হয়। পরিবার দাবি করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, স্বামী পালিয়ে গেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আলেয়া আক্তারমাসুম বেপারীমাকসুদা বেগমশেখ হালিমমো. আবু বকর সিদ্দিক

Tags

MurderDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/07/26open original ↗

দোহারে স্বামীর বাড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

পরিবারের দাবি হত্যা দোহারে স্বামীর বাড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভালোবাসার টানে পরিবারের অমতে ঘর বেঁধেছিলেন ১৮ বছরের তরুণী আলেয়া আক্তার। কিন্তু সেই ভালোবাসাই যে তার জীবনের কাল হবে, তা কে জানত! মাত্র দুই বছরের মাথায় কোল আলো করে আসা দেড় বছরের কন্যা সন্তানকে রেখে এ পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। শনিবার বিকালে আলেয়ার নিথর দেহ শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলেয়া ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার শেখ হালিমের মেয়ে। স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ উপযুক্ত বিচার দাবি করেন তারা। স্বজনরা জানান, আলেয়ার স্বামী মধুরচর এলাকার মাসুম বেপারী মাদকাসক্ত। বিয়ের কিছু দিন পর থেকেই নেশা করে আলেয়ার ওপর চালাত অমানুষিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি চলে গেলেও, সর্বশেষ সন্তানের মুখের দিকে তাকিয়ে মাত্র তিন দিন আগেই স্বামীর ঘরে ফিরেছিলেন আলেয়া। আর সেটাই হলো তার শেষ ফেরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী মাসুম। এদিকে নিহতের শাশুড়ি মাকসুদা বেগম একে আত্মহত্যা বলে দাবি করলেও, কীভাবে বা কেন আত্মহত্যা করেছে তার কোনো সদুত্তর দিতে পারেননি। দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সত্য ঘটনা জানা যাবে।