ভৈরবে শিক্ষার্থীকে শাসনের নামে বেধড়ক মারধর

AI-classifiedconfidence 93%

Why this classification

The incident involves a personal dispute between a teacher and a student’s family, with no political party or election context; therefore it is not classified as political violence.

Reported by:JugantorSingle source
23/07/26•গাছতলাঘাট

Killed

0

Injured

1

Summary

২১ জুলাই শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে নাজমুল মিয়ার ওপর শিক্ষক মোহাম্মদ ফয়সুল আলম শাসনের নামে মারধর করেন। ২৩ জুলাই গাছতলাঘাটে নাজমুলের আত্মীয় স্বধীন মিয়া ও অন্যরা শিক্ষককে লাঞ্ছন করেন।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

93% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মোহাম্মদ ফয়সুল আলমনাজমুল মিয়াস্বধীন মিয়াআমিনুল ইসলামকেএম মামুনুর রশীদ

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/07/26open original ↗

ভৈরবে শিক্ষার্থীকে শাসনের নামে বেধড়ক মারধর

ভৈরবে শিক্ষার্থীকে শাসনের নামে বেধড়ক মারধর শিক্ষককে লাঞ্ছিত করল স্বজনরা Advertisement ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভৈরবে নাজমুল মিয়া নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসনের নামে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক মোহাম্মদ ফয়সুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় পালটাপালটি অভিযোগ দেওয়া হয়েছে। ২১ জুলাই শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। পরে শিক্ষার্থীর নানা আমিনুল ইসলামকে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হলেও মেনে নিতে পারেনি নাজমুলের দূর সম্পর্কের মামা স্বাধীন মিয়া। ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে নাজমুলের মামা স্বাধীন মিয়াসহ কয়েকজন মিলে শহরের গাছতলাঘাট এলাকায় ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় শিক্ষার্থী নাজমুলের মামা স্বাধীন মিয়া ও নানা আমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন শিক্ষক ফয়সুল আলম। অপর দিকে পালটা অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা। জানা যায়, ২১ জুলাই ইংরেজি ক্লাস চলাকালীন সময়ে নাজমুল উচ্ছশৃঙ্খল আচরণ শুরু করলে মারধর করে স্কুল শিক্ষক মোহাম্মদ ফয়সুল আলম। পরে শিক্ষার্থী নাজমুলের নানা আমিনুল ইসলামকে স্কুলে ডেকে এনে বিদ্যালয়ে শিক্ষকদের সামনে বিষয়টি মীমাংসা করেন প্রধান শিক্ষক। এরপর ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে শিক্ষক ফয়সুল আলম বিদ্যালয় থেকে তার নিজ বাসায় শহরের গাছতলাঘাট এলাকায় যাওয়ার পর শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে শিক্ষার্থীর মামাসহ কয়েকজন মিলে ওই শিক্ষককে লাঞ্ছিত করে। স্কুলের শিক্ষার্থী নাজমুল বলেন, আমার চুল বড় হওয়ায় স্যার আমাকে শাসনের নামে। চড় থাপ্পড় ও স্টিলের স্কেল দিয়ে বেধড়ক মারধর করে। শিক্ষার্থীর নানা আমিনুল ইসলাম বলেন, এভাবে মারধর না করে অভিভাবকদের জানাতে পারত। উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ জানান, ঘটনাটি আমিও জানতে পেরেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সার্বিক খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।