মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a valid violence incident dated 7 June 2026 in Singair, Manikganj. Local residents caught a man named Rajib (40) during a break-in and beat him to death, and the homeowner was injured in the scuffle before the mob arrived.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
08/06/26•বান্দাইল জিয়ানগর এলাকা, শায়েস্তা ইউনিয়ন, সিংগাইর

Killed

1

Injured

1

Summary

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৭ জুন (রোববার) দিবাগত রাতে ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনায় বাড়ির মালিক হাকিম আলী (৫০) মাথায় আঘাত পেয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রাজিব (৪০), নিহত ব্যক্তিহাকিম আলী (৫০), বাড়ির মালিক ও আহত ব্যক্তিস্থানীয় জনতা৭-৮ সদস্যের সন্দেহভাজন দলসিংগাইর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মাজহারুল ইসলাম

Affected infrastructure

বাড়ির জানালার গ্রিল

Tags

LynchingThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 08/06/26open original ↗

মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজনদের সঙ্গে ধস্তাধস্তির সময় আহত হন বাড়ির মালিক হাকিম আলী (৫০)। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ সদস্যের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জিয়ানগর এলাকার হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় রাজিব নামে ওই ব্যক্তি ঘর থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন। একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী সুযোগ বুঝে রাজিবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হাকিম আলীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা রাজিবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধস্তাধস্তির সময় গৃহকর্তা হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরএআর

Source 2: Jugantor · 25/04/26open original ↗

সিংগাইরে লাথির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জমি নিয়ে বিরোধ সিংগাইরে লাথির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু Advertisement মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের সময় লাথিতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে উপজেলার সিংগাইর পৌরসভার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত নজরুল খন্দকারের (৬২) ছেলে অভি খন্দকার গুরুতর আহত হয়েছেন। জানা যায়, নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে নিজ বাড়িতে দুপক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানে স্থানীয় মুরুব্বিরা উদ্যোগ নেয়। এ সময় তারা অভিযুক্ত ওহেদ গংদের ডাকলে ক্ষিপ্ত হয়ে সংঘর্ষ বাধায়। এর মধ্যে প্রতিবেশী নিশাদ অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুলকে লাথি মারলে সে মাটিতে লুটে পড়ে। অপরদিকে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠায়। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। অভিযুক্ত ওহেদ খন্দকারের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।