প্রতিবাদে টরকী বন্দরে ধর্মঘট

AI-classifiedconfidence 75%

Why this classification

A named man allegedly attacked two businessmen on Tuesday night (2 June 2026) after they did not pay a 15 lakh taka demand, and the article reports a physical scuffle. The accused disputes the extortion claim and says the fight arose from a rent dispute, but the attack itself is a concrete, recent physical incident in Bangladesh, so it qualifies as violence.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
02/06/26•টরকী বন্দর, গৌরনদী

Killed

0

Injured

2

Summary

বরিশালের গৌরনদীতে ২ জুন ২০২৬ মঙ্গলবার রাতে ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী রেজাউল শিকদার ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের ওপর হামলা চালান। এর প্রতিবাদে ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ পালিত হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রেজাউল শিকদারশিশির রাহানুরুল ইসলামটরকী বন্দর বণিক সমিতি

Affected infrastructure

দোকানঘর

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 04/06/26open original ↗

গৌরনদীর টরকী বন্দরে অর্ধবেলা ধর্মঘট

গৌরনদীর টরকী বন্দরে অর্ধবেলা ধর্মঘট চাঁদা না দেওয়ায় দুই ব্যবসায়ীর ওপর হামলা ছবি: গুগল ম্যাপ বরিশাল ব্যুরো প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৬:৩৭ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৬:৪৩ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দুই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে অর্ধবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা বিক্ষোভ করে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা সকল প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এদিন সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে বিক্ষোভে সভাপতির বক্তব্যে সমিতির শরীফ শাহাবুব হাসান বলেন, টরকী বন্দর ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ব্যবসায়ীরা জানান, বন্দর এলাকার বাসিন্দা রেজাউল শিকদার কয়েকদিন আগে ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল শিকদার সহযোগীদের নিয়ে মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে দুই ব্যবসায়ীর ওপর হামলা করেন। বণিক সমিতির সভাপতি শরীফ শাহবুব হাসান জানিয়েছেন, রেজাউল শিকদার সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসাবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগও রয়েছে। ঢাকায় থাকলেও রেজাউল ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসেন। তখনই দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। ওই টাকা না পেয়ে হামলা করেন। বক্তব্য জানতে রেজাউল শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ মেলেনি। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - বরিশাল - গৌরনদী - ধর্মঘট - টরকী বন্দর

Source 2: Jugantor · 05/06/26open original ↗

প্রতিবাদে টরকী বন্দরে ধর্মঘট

গৌরনদীতে প্রবাসীর ওপর হামলা প্রতিবাদে টরকী বন্দরে ধর্মঘট Advertisement গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গৌরনদীতে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে দোকানপাট বন্ধ করে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ হয়েছে। টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীরা জানান, দাবি করা ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী রেজাউল শিকদার মঙ্গলবার রাতে ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের ওপর হামলা চালায়। অভিযুক্ত দোকান মালিক রেজাউল শিকদার বলেন, ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছ থেকে অগ্রিম ১০ লাখ টাকা নিয়ে আমার ২টি দোকানঘর তাদের ভাড়া দেই। অগ্রিম আরও পাঁচ লাখ টাকা আমাকে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা এক লাখ ২৫ হাজার টাকা দেয়। অগ্রিম ১৫ লাখ টাকা ও বার্ষিক দেড় লাখ টাকা ভাড়া দেওয়ার জন্য ভাড়াটিয়া ঠিক করি। এ খবর পেয়ে মঙ্গলবার রাতে ফোন করে আমাকে ভাড়াটিয়া শিশির রাহা দোকানে ডেকে নিয়ে আমার সঙ্গে বাগ্বিতণ্ডা বাধায়। এক পর্যায়ে শিশির রাহা ও আমার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।