ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর
Why this classification
The article reports that during a rape in Rupganj, Narayanganj, the perpetrator Sagar suffocated and killed the victim Rabea Khatun. This is a murder occurring during sexual assault, meeting the violence criteria and occurring within Bangladesh.
Killed
1
Injured
0
Summary
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের সময় রাবেয়া খাতুন নামের এক নারীকে শ্বাসরোধ করে সাগর নামের ব্যক্তি হত্যা করেছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা প্রতীকী ছবি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২২:৫৯ রূপগঞ্জে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন। গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ইসলামপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। নিহত নারীর বাড়ি ভোলা সদর উপজেলার চর রমেশ এলাকায়। রূপগঞ্জের নাওড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, নিহত নারী জলসিঁড়ি আবাসন প্রকল্পের শ্রমিকদের রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৪ অক্টোবর রাতে কাজ শেষে নাওড়ায় নিজের ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর সড়ক‑সংলগ্ন এলাকায় পৌঁছালে সারোয়ার জাহান সাগর তাঁর ওপর হামলা করে। বুকে লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেয় আসামি। এরপর তাঁকে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এক পর্যায়ে আসামি তাঁর নাক-মুখ চেপে ধরে ধর্ষণ করে। এতে তাঁর মৃত্যু হয়। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গত ৫ অক্টোবর দুপুরে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত নারীর ছেলে। মামলাটির তদন্তে নেমে পুলিশ জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকা থেকে সারোয়ার জাহান সাগরকে গ্রেপ্তার করে।
ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর
ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর. নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের সময় শ্বাসরোধ করে রাবেয়া খাতুন নামের এক নারীকে হত্যা করা হয়েছে।
