নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as political violence in Cumilla. Parties reported: BNP, AL. Reported casualties: 0 killed and 15 injured. Reported by 1 source.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
13/08/26•Dhalua High School Gate area

Killed

0

Injured

15

Summary

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলের একটি প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে, যার ফলস্বরূপ অন্তত ১৫ জন আহত হন। আহতরা এই হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের দায়ী করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

74% · severity 6

Parties involved

BNPAL

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 21/08/26open original ↗

যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মিছিলে হামলার অভিযোগ যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:০৬ | প্রিন্ট সংস্করণ কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগে দুটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার ৮ নম্বর আদালতে মামলা দুটি করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা ওরফে মুন্না ও ছাত্রদল নেতা এরফান উদ্দিন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা দুটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন– উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু, নুর আহম্মদ, কামরুজ্জামান, অহিদুল ইসলাম, ইউসুফ হোসেন, আবির হোসেন, সুজন আহম্মেদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমান সুজন। অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ৭৫ জনকে। দলীয় সূত্র বলছে, অভিযুক্তরা সবাই কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। মামলার বাদী দুজনই সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার বলয়ের রাজনীতিতে সক্রিয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১২ আগস্ট বিকেলে নাঙ্গলকোটে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। এতে বাধা দিতে গিয়ে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেন। পরে সংসদ সদস্য মোবাশ্বের আলমও পাল্টা পোস্ট দিলে বিতর্কের সৃষ্টি হয়। পরদিন বিকেলে ঢালুয়া ইউপির ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজ, আমির হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এ সময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহফুজুর রহমান, আমির হামজা মুন্না ও সহিদসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত আমির হামজা মুন্নাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল হাসান বলেন, আদালত দুটি মামলাই গ্রহণ করে নাঙ্গলকোট থানাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম জানান, মামলার আদেশের কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে। সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘আগের দিন মিছিল করল ছাত্রলীগ আর ফেসবুক পোস্ট দেওয়া হয় আমার বিরুদ্ধে। এখন আমরা নিজেরা ঝামেলা করলে সুযোগ নেবে আওয়ামী লীগ-ছাত্রলীগ। আমি ঢাকায় আছি, মামলার বিষয়ে কিছুই জানি না।’ - বিষয় : - মামলা

Source 2: Samakal · 14/08/26open original ↗

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

সারাদেশ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫ × কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৩:২৪ - অ + কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দাবি, হামলাকারীরা কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী। তবে অভিযোগ অস্বীকার করে অপর পক্ষ বলছে, দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না ও সহিদ রয়েছেন। তাদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বাধা দিতে গিয়ে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রাজনীতি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দেন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী ও সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। আহত ছাত্রদল নেতা মাহফুজুর রহমান বলেন, মিছিল শেষ হওয়ার আগেই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন। ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না অভিযোগ করেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেও মারধর করা হয়েছে। তবে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষই পৃথক প্রতিবাদ মিছিল করছিল। মিছিলের শেষ দিকে একজন সংসদ সদস্যকে নিয়ে বিরূপ মন্তব্য করলে সামান্য হট্টগোল ও হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে। সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া রাতে সমকালকে বলেন, ‘আগের দিন ছাত্রলীগ মিছিল করেছে, কিন্তু ফেসবুকে আমার বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়েছে। এখন আমরা নিজেরা ঝামেলা করলে আওয়ামী লীগ-ছাত্রলীগই সুযোগ নেবে। আমি ঢাকায় আছি, বিষয়টি খোঁজ নিচ্ছি।’ নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। তবে কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয় : কুমিল্লা ছাত্রদল হামলা আহত আরও পড়ুন পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল, মুগ্ধ দর্শনার্থীরা পুঁতে রাখা বিস্ফোরক নাকি নিক্ষেপ করা হয়েছে— ধোঁয়াশা সীতাকুণ্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাস লিকেজে ৪ জনের মৃত্যু ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দৌড়বিদের মৃত্যু সর্বশেষ চাভারিয়ার চেলসি-যাত্রার আগেই ভাইরাল প্রেমিকা পাওগলি পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল, মুগ্ধ দর্শনার্থীরা ছত্রাকের সংক্রমণে পিছিয়ে গেল লা লিগার ম্যাচ পুঁতে রাখা বিস্ফোরক নাকি নিক্ষেপ করা হয়েছে— ধোঁয়াশা এশিয়া কাপ হকির দল ঘোষণা বাংলাদেশের, যারা আছেন স্কোয়াডে সীতাকুণ্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাস লিকেজে ৪ জনের মৃত্যু জিকো-ফাহিমদের নিয়ে ট্রেবলে চোখ মোহামেডানের ডারউইনে হাসানের ‘বিবর্তন’ আরও পড়ুন ×

Source 3: Jugantor · 14/08/26open original ↗

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ ঘিরে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পালটা ধাওয়া

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ ঘিরে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পালটা ধাওয়া Advertisement নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম ছবি: সংগৃহীত কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক উপজেলা ছাত্রদলের নেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনের নেতৃত্বেও আরেকটি মিছিল বের হয়। পরে উভয়পক্ষ ঢালুয়া বাইপাস এলাকায় মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে, বুধবার বিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করলো আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’ এই পোস্টে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করলে পালটা মন্তব্যে এমপির ভেরিফাইড আইডি থেকে তাদের আঞ্চলিক ভাষায় (প্রকাশ অনুপযোগী) গালি দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, আমরা প্রতিবাদ মিছিল শেষ করার আগেই আবদুল মমিন, আলী হাসান টিপু ও আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন। তিনি বলেন, আমরা কোনো হামলা করিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উভয়পক্ষের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমার আইডি থেকে পোস্ট এবং মন্তব্য যেই করেছে, বিষয়টি আমি অবগত আছি। আর বিএনপির নেতাকর্মীরা বিএনপির ওপর কেন হামলা করবে, বিষয়টি আমার জানা নেই। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে, তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।