রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশার চালকের রক্তাক্ত লাশ

AI-classifiedconfidence 80%

Why this classification

A rickshaw driver was found dead with bloody injuries on a roadside in Sitakunda on Tuesday night, which the police say is under investigation as a possible killing. The victim's death is a recent, concrete incident with signs of violence, though the attacker and motive are not yet known.

Reported by:SamakalSingle source
10/02/26•Muradpur Union, Munsibari, opposite Sitakunda Upazila Health Complex

Killed

1

Injured

0

Summary

চট্টগ্রামের সীতাকুণ্ডে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) রাত নয়টার দিকে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে সড়কের পাশ থেকে অটোরিকশাচালক মোহাম্মদ বাচা মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Mohammad Bacha Mia (victim, autorickshaw driver)Mohammad Shahid Ullah Bhuiyan (BNP Ward 5 Member Secretary, Sitakunda Municipality)Md. Mahinul Islam (Acting OC, Sitakunda Model Police Station)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 11/02/26open original ↗

রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশার চালকের রক্তাক্ত লাশ

রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশার চালকের রক্তাক্ত লাশ প্রতীকী ছবি সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২২ চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে মোহাম্মদ বাচা মিয়া নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত বাচা মিয়া সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার মো. নেছার আহমদের ছেলে। সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া নিহত বাচা মিয়াকে বিএনপির কর্মী দাবি করে বলেন, তিন সন্তানের জনক বাচা মিয়া খুবই গরিব পরিবারের সন্তান। কয়েকমাস ধরে পারিবারিক সমস্যায় ছিল সে। কে বা কারা তাকে এভাবে খুন করল, এর সঠিক বিচার চাই। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, রক্তাক্ত মরদেহ পড়ে আছে থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ যেখানে পড়ে ছিল পাশেই তার ব্যবহৃত রিকশাটি ছিলো। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। - বিষয় : - চট্টগ্রাম - সীতাকুণ্ড - লাশ উদ্ধার - মরদেহ উদ্ধার